চাহাল -যাদবের সঙ্গে টক্করে অশ্বিন, আরও ধার বাড়াচ্ছেন ভারতের অন্যতম সেরা

দক্ষিণ আফ্রিকায় ভেলকি দেখাচ্ছেন ভারতীয় স্পিনাররা। ফলে রবিচন্দ্রন অশ্বিন আরও তীক্ষ্ণ করছেন নিজেকে। 

রিস্ট স্পিনারদের ভারতীয় একদিনের দলে দারুণভাবে ব্যবহার করছেন বিরাট কোহলি। তবে তাঁর তুণের দুই তির কুলদীপ যাদব ও যজুবেন্দ্র চাহাল এখন শিরোনামে থেকে মাঠ কাঁপাচ্ছেন। এর আগে , নরেন্দ্র হিরওয়ানি, লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ, অমিত মিশ্র, পীযূষ চাওলা প্রত্যেকেই রিস্ট স্পিনার ছিলেন। তবে ভারতীয় প্রথম একাদশে নিজেদের জায়গা পাকা করতে পারেননি কেউই।

চাহাল -যাদবের সঙ্গে টক্করে অশ্বিন, আরও ধার বাড়াচ্ছেন ভারতের অন্যতম সেরা

খেলার সঙ্গে সঙ্গে নিজেদের ক্রিকেট স্কিলের ফর্মাট নিয়ে এগিয়ে যেতে পারেননি এঁরা কেউই। চ্যাম্পিয়ন্স ট্রফির ভুল থেকে শিক্ষা নিয়ে দুই মোক্ষম স্পিনার খুঁজে পেয়েছেন যজুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। দক্ষিণ আফ্রিকার শক্ত পিচেও বাজিমাত করছেন এই স্পিনাররা। উইকেট নিয়ে নড়িয়ে দিচ্ছেন বিপক্ষের মেরুদন্ড।

ওদের সাফল্য এখন আর গল্প নয়, তাদের পরিসংখ্যান তাদের হয়ে কথা বলেছে। তবে এঁদের দুজনের উত্থানে প্রশ্ন উঠছে অনেক। তাহলে ভারতের ক্রিকেটের সীমায়িত ফর্মাটে শেষ হয়ে গেল রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের। তবে এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ অশ্বিন। তিনি নিজেকে ধারালো করার কাজ এগিয়ে নিয়ে চলেছেন।

চাহাল -যাদবের সঙ্গে টক্করে অশ্বিন, আরও ধার বাড়াচ্ছেন ভারতের অন্যতম সেরা

অশ্বিন বলেছেন, 'আমি আগেও বলেছি আমি শুধু নিজের কাজটুকু করতে পারি, আমার কেরিয়ারের সেই জায়গায় আমি রয়েছি বলে মনে হয় না, যেখানে আমায় জ্বালতন করা যাবে বা আমি কোনও কিছুর দিকে তাকিয়ে থাকব। '

চাহাল -যাদবের সঙ্গে টক্করে অশ্বিন, আরও ধার বাড়াচ্ছেন ভারতের অন্যতম সেরা

সবসময়েই অশ্বিনের গলায় আত্মবিশ্বাস ঝরে পড়ে। এখনও সেরকমই নিজেকে নিয়ে আশাবাদী অশ্বিন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, 'সত্যি কথা বলছি , যদি তুমি ভালো হও তাহলে তুমি খেলবে, আর আমি সবসময় বিশ্বাস করি আমি এতটাই ভালো বল করি যে জাতীয় দলে ঢোকার জন্য আমি সবসময় তৈরি। এটা আমার আত্মবিশ্বাস। কিন্তু আমি নিজেকে আরও শান দিচ্ছি।

চাহাল -যাদবের সঙ্গে টক্করে অশ্বিন, আরও ধার বাড়াচ্ছেন ভারতের অন্যতম সেরা

সামনেই আইপিএল আসছে। চেন্নাই সুপার কিংসের ঘরের ছেলে এবার খেলবেন কিংস ইলেভেন পাঞ্জাব। দক্ষিণ আফ্রিকায় ভারতীয় টেস্ট দলে থাকলেও একদিনের দলে নেই তিনি। ক্রিকেটমহল সূত্রে খবর অশ্বিন নাকি লেগস্পিন অ্যাকশনও ট্রাই করছেন। তবে অশ্বিন বলেছেন হঠাৎ কিছু নয়, এটা বেশ কিছুদিন ধরেই চেষ্টা করছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+