লর্ডসে ইংল্যান্ডকে সিরিজে হারাতে ভারতের দরকার ২৪৭, চাহাল চতুর্থ উইকেট নিতেই বিরাটের ভাঙড়া

ওভালে প্রথম একদিনের আন্তর্জাতিকে ১০ উইকেটে জিতে সিরিজে এগিয়ে রয়েছে ভারত। আজ লর্ডসে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে জিতলে রোহিত শর্মার ভারত সিরিজ পকেটে পুরে ফেলবে। সেজন্য নির্ধারিত ৫০ ওভারে ভারতকে করতে হবে ২৪৭ রান। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের দৌলতে ইংল্যান্ড এদিনও পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি। ৪৯ ওভারে ২৪৬ রানেই গুটিয়ে যায় থ্রি লায়ন্স। চাহাল চারটি এবং হার্দিক পাণ্ডিয়া ও জসপ্রীত বুমরাহ দুটি করে উইকেট নেন।

ওপেনিং জুটি ভাঙেন হার্দিক

ওপেনিং জুটি ভাঙেন হার্দিক

ওভালের মতো লর্ডসেও টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান। প্রথম পাওয়ারপ্লে-র ১০ ওভারে ইংল্যান্ড মাত্র একটি উইকেটই হারায়। ৮.৫ ওভারে জস বাটলারের দলের ওপেনিং জুটি ভাঙেন হার্দিক পাণ্ডিয়া। দুটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৩ বলে ২৩ রান করে আউট হন জেসন রয়। ১০ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ১ উইকেটে ৪৬। দ্বিতীয় পাওয়ারপ্লে অর্থাৎ ১১ ওভার থেকে ৪০ ওভার পর্যন্ত ইংল্যান্ড তোলে ১৫৫ রান, হারায় ৫টি উইকেট।

চাহালের দাপট

ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে বেকায়দায় ফেলেন যুজবেন্দ্র চাহাল। ১৪.৪ ওভারে দলের ৭২ রানের মাথায় জনি বেয়ারস্টো চাহালের বলে বোল্ড হয়ে যান। ৬টি বাউন্ডারির সাহায্যে তিনি করেন ৩৮ বলে ৩৮। সাদা বলের ক্রিকেটে ফের ব্যর্থ জো রুট। ১৭.৪ ওভারে রুট চাহালের বলে লেগ বিফোর হন, ২১ বলে ১১ রান করেন তিনি। রিভিউ নিয়েও লাভবান হননি। ইংল্যান্ডের তৃতীয় উইকেটটি পড়ে ৮২ রানে। এর ঠিক ছয় বল পরেই অধিনায়ক জস বাটলারের উইকেট হারায় ইংল্যান্ড। ১৮.৪ ওভারে বাটলার ৫ বলে ৪ রান করে মহম্মদ শামির বলে বোল্ড হলে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৮৭।

যুজবেন্দ্রর উইকেটে বিরাটের ভাঙড়া

২১.৩ ওভারে চাহালের বলে বেন স্টোকস লেগ বিফোর হন। ২৩ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। চাহাল এই উইকেটটি পেতেই ভাঙড়া নাচতে দেখা যায় বিরাট কোহলিকে। ইংল্যান্ডের অর্ধেক ব্যাটিং লাইন আপ প্যাভিলিয়নে ফিরে যায় স্কোরবোর্ডে ১০২ রান ওঠার ফাঁকেই। ২৯তম ওভারে লিয়াম লিভিংস্টোনের উইকেটটি তুলে নেন হার্দিক পাণ্ডিয়া। দুটি করে চার ও ছয় মেরে লিভিংস্টোন ৩৩ বলে ৩৩ রান করে আউট হন দলের ১৪৮ রানের মাথায়। এরপর ইংল্যান্ডের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন মঈন আলি ও ডেভিড উইলি। হার্দিক পাণ্ডিয়ার বলে উইলির সহজ ক্যাচ ফেলেন প্রসিদ্ধ কৃষ্ণ। ৪২তম ওভারের শেষ বলে মঈন আলিকে ফেরান চাহাল। দুটি করে চার ও ছক্কার সাহায্যে ৬৪ বলে ৪৭ করেন মঈন। ইংল্যান্ডের সপ্তম উইকেটটি পড়ে ২১০ রানে। ৪৭তম ওভারের শেষ বলে উইলিকে ফেরান জসপ্রীত বুমরাহ। তিনি দুটি করে চার ও ছয় মেরেছেন, ৪৯ বলে ৪১ রান করে আউট হন দলগত ২৩৭ রানে। ৪৮তম ওভারের চতুর্থ বলে নবম উইকেট পড়ে ইংল্যান্ডের। ৪ বলে ২ রান করে লেগ বিফোর হন ব্রাইডন কার্স। ৪৯তম ওভারের শেষ বলে রিস টপলিকে বোল্ড করে দেন বুমরাহ। টপলি ৭ বলে ৩ রান করেন। ১৮ বলে ১০ রানে অপরাজিত থাকেন ক্রেগ ওভার্টন।

নিয়ন্ত্রিত বোলিং ভারতের

নিয়ন্ত্রিত বোলিং ভারতের

ভারতের সফলতম বোলার যুজবেন্দ্র চাহাল ১০ ওভারে ৪৭ রানের বিনিময়ে নেন ৪টি উইকেট। জসপ্রীত বুমরাহর ১০ ওভারের ১টি মেডেন, তিনি ৪৯ রানের বিনিময়ে নেন ২টি উইকেট। হার্দিক পাণ্ডিয়া ৬ ওভার হাত ঘুরিয়ে ২৮ রানের বিনিময়ে দুটি উইকেট নেন। মহম্মদ শামি ১০ ওভারে ৪৮ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণ একটি উইকেট পেলেও ৮ ওভারে দেন ৫৩ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+