Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CFL 2023: কলকাতা লিগে গড়াপেটার বিস্ফোরক অভিযোগ মদন মিত্রের, দিলেন আইএফএ-র সামনে ধর্নার হুঁশিয়ারিও

কলকাতা ফুটবলে লাগল ফের গড়াপেটার কালি। কলকাতা লিগে গড়াপেটার বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তথা বর্তমান তৃণমূল বিধায়ক মদন মিত্র। মাঠেৱ বাইরে সেটিংয়ের জন্য সুপার সিক্সে উঠতে ব্যর্থ হয়েছে বেলঘড়িয়া অ্যাথলেটিক্স ক্লাব। যার জেরে মদন মিত্রের নিশানায় এবার আইএফএ। এমনকি সুতারকীন স্ট্রীটের অফিসের সামনে ধর্না দেওয়ারও হূঁশিয়ারি দিয়েছেন শাসক দলের এই দাপুটে নেতা।

মঙ্গলবার দুপুরে সোশ্যাল সাইটে বিস্ফোরক অভিযোগ করেছেন মদন মিত্র। আসলে বেলঘড়িয়া অ্যাথলেটিক্স ক্লাঊবের সুপার সিক্সে উঠতে না পারার জন্য মাঠের বাইরে চক্রান্তকেই কার্যত দায়ী করেছেন মদন মিত্র। অনুশীলনী ক্লাব শেষ দু ম্যাচে ১৩ গোল দিয়ে চলে গিয়েছে পরের রাউন্ডে। বেলঘরিয়ার বিরুদ্ধে দল নামায়নি মহমেডান এসি। আর তাতে গোল পার্থক্যে পিছিয়ে পড়ে মদন মিত্রর ক্লাব বেলঘরিয়া অ্যাথলেটিক্স।

CFL 2023

কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের খেলায় ৯ ম্যাচে অনুশীলনী ক্লাবের গোলপার্থক্য ছিল ৯। একই গোল পার্থক্য ছিল বেলঘড়িয়া ক্লাবেরও। কিন্তু শেষ দুই ম্যাচে সেইলকে সাত এবং মহমেডান এসিকে ৬ গোল দিয়ে গোল ব্যবধান অনেক বাড়িয়ে নিয়েছে অনুশীল‌নী ক্লাব। তারউপর মহমেডান এসি বেলঘড়িয়ার বিরুদ্ধে দল না নামানোয় গোল ব্যবধান বাড়ানোর সুযোগই পেল না বেলঘড়িয়া। এখানেই গড়াপেটার গন্ধ পাচ্ছেন মদন মিত্র।

চক্রান্তের অভিযোগ তুলে আগামী দিনে আইএফএ অফিসের সামনে ধর্না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। মদন মিত্র অবশ্য আইএফএ-র কোনও কর্তার বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি। মদন মিত্র জানিয়েছেন, 'একটা দল ৯ ম্যাচে ১০টা গোল করল, ১১ ম্যাচে ২৩ গোল হয়ে গেল। ও লাভলি, এই খেলাটা একবার দেখান না। যে দল গড়াপেটা করে তাঁদের নাম মুখে আমি আনব না।'

একইসঙ্গে তিনি বলেন, 'আমি মদন মিত্র প্রাক্তন ক্রীড়ামন্ত্রী হিসাবে বলছি আইএফএ অফিসের সামনে ধর্না দেব। কী করবেন গুলি চালাবেন? দরকারে আইনী পদক্ষেপও নেব। যদি তৃণমূল সরকার না থাকত তাহলে আমার বেশি সময় লাগত না আইএফএ অফিসটা তুলে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দিতে।'

একইসঙ্গে মদন মিত্র প্রশ্ন তুলেছেন, 'লিগে যোগদানের জন্য টাকার অঙ্ক রেকর্ড পরিমাণ বাড়িয়েছেন। কিন্তু আপনারা কী করেছেন বাংলার ফুটবলের উন্নতির জন্য?' শীতের শুরুতেই গড়াপেটার অভিযোগ তুলে ময়দানে উত্তাপ বাড়ালেন মদন।

এই বিষয়ে ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে আইএফএ সচিব অনির্বাণ দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মদন মিত্র রাজ্যের সম্মানীয় ব্যক্তি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। ওনার বক্তব্যের পরই আমরা একটি কমিটি গঠন করেছি, তাঁরা খতিয়ে দেখবেন বিষয়টি। কোনও ক্লাব গড়াপেটার সঙ্গে যুক্ত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+