মুম্বই টেস্টেও বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারার ব্যাটে শতরানের খরা অব্যাহত

বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারার ব্যাটে শতরানের খরা অব্যাহত। আজ বিরাট কোহলি মুম্বই টেস্টে দ্বিতীয় ইনিংসে সাবধানী ব্যাটিং করেও বড় রান পেলেন না। কয়েকবার জীবন পেয়েও অর্ধশতরান মাঠে ফেলে এলেন চেতেশ্বর পূজারাও। স্বাভাবিকভাবেই তাঁর উপর চাপ বাড়ছে।

বিরাট ব্যর্থতা

বিরাট ব্যর্থতা

মুম্বইয়ে কেরিয়ারের ৯৭তম টেস্ট ম্যাচ খেললেন বিরাট কোহলি। ১৬৪ ইনিংসে তাঁর রান ৭৮০১। সর্বাধিক অপরাজিত ২৫৪। গড় ৫০.৬৫। শতরান ২৭টি, অর্ধশতরানও ২৭টি। ১০ বার অপরাজিত থেকেছেন, ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন। চার মেরেছেন ৮৭২টি, ছক্কা ২৩টি। ২০১৯ সালের নভেম্বরে বিরাট কোহলির ব্যাট থেকে শেষবার শতরান এসেছিল। তারপর কোনও ফরম্যাটেই আর সেঞ্চুরি পাননি ভারত অধিনায়ক। টেস্টে ২৩টি ইনিংস হয়ে গেল, বিরাটের ব্যাটে শতরান নেই, অর্ধশতরান ৫টি। চলতি বছরে ১০টি টেস্টে ১৭টি ইনিংসে বিরাট ৪৮৩ রান করেছেন, সর্বাধিক ৭২, গড় ২৮.৪১, অর্ধশতরান চারটি, চারবার শূন্য রানে আউট হয়েছেন।

শেষ শতরান ২০১৯-এ

শেষ শতরান ২০১৯-এ

বাংলাদেশের বিরুদ্ধে যে টেস্টে শেষবার বিরাট শতরান করেছিলেন তারপর তিনি টেস্টে নামেন নিউজিল্যান্ড সফরে। ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে বিরাটের রান ছিল যথাক্রমে ২, ১৯, ৩ ও ১৪। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট খেলে দেশে ফিরেছিলেন, অ্যাডিলেড টেস্টে তাঁর রান ছিল যথাক্রমে ৭৪ ও ৪।

চলতি বছরের রেকর্ড

চলতি বছরের রেকর্ড

চলতি বছর ফেব্রুয়ারি-মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে বিরাট চারটি টেস্ট খেলেন, দুটি চেন্নাই ও দুটি আমেদাবাদে। চেন্নাইয়ে দুটি টেস্টে তাঁর রান ছিল যথাক্রমে ১১, ৭২, ০ ও ৬২। আমেদাবাদে তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ২৭ করেন, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হয়নি। শেষ টেস্টে আউট হন শূন্য রানে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে গত জুনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংসে তাঁর রান যথাক্রমে ৪৪ ও ১৩। ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টে বিরাট কোহলির রানগুলি পরপর সাজালে দাঁড়াচ্ছে এরকম- ০, ৪২, ২০, ৭, ৫৫, ৫০ ও ৪৪। কানপুর টেস্টে তিনি খেলেননি। চলতি মুম্বই টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর এদিন রাচিন রবীন্দ্রর বলে বোল্ড হলেন মাত্র ৩৬ রান করে।

পূজারা ছন্দহীন

পূজারা ছন্দহীন

বিরাটের থেকে রান বেশি করলেও শতরানের খরার নিরিখে খারাপ অবস্থা চেতেশ্বর পূজারার। মুম্বইয়ে ৯২তম টেস্ট খেলছেন। তাঁর রান ৬৫৮৯, সর্বাধিক অপরাজিত ২০৬। গড় ৪৪.৮২, শতরান ১৮টি, অর্ধশতরান ২১টি। ২০১৯ সালের জানুয়ারিতে সিডনি টেস্টে শেষবার শতরান পেয়েছেন। তারপর থেকেই চলছে শতরানের খরা। সিডনিতে ১৯৩ রান করার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে নর্থ সাউন্ড ও কিংস্টনে যথাক্রমে ২, ২৫, ৬ ও ২৭ রানে আউট হন। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁর রান ছিল যথাক্রমে ৬, ৮১, ৫৮ ও ০। বাংলাদেশের বিরুদ্ধে ৫৪ ও ৫৫। ২০২০ সালে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চ টেস্টে পূজারা আউট হন যথাক্রমে ১১, ১১, ৫৪ ও ২৪ রানে। অস্ট্রেলিয়া সফরে চারটি টেস্টে পূজারার রান ছিল যথাক্রমে ৪৩, ০, ১৭, ৩, ৫০, ৭৭, ২৫ ও ৫৬। দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজে যথাক্রমে ৭৩, ১৫, ২১, ৭, ০ ও ১৭ রানে আউট হন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৮ ও ১৫ করার পর ইংল্যান্ড সিরিজে তাঁর রান ছিল যথাক্রমে ৪, অপরাজিত ১২, ৯, ৪৫, ১, ৯১, ৪ ও ৬১। কানপুর টেস্টে ২৬ ও ২২ করার পর মুম্বইয়ে করলেন ০ ও ৪৭। চলতি বছরে ১৩টি টেস্টে ৬৮৬ রান করেছেন পূজারা, গড় ২৯.৮২, ৬টি অর্ধশতরান করলেও শতরান অধরাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+