ক্রিকেটারদের সঙ্গে চুক্তির তালিকা প্রকাশ পাকিস্তান ক্রিকেট বোর্ড, বাদ গেল বড় নাম
ক্রিকেটারদের সঙ্গে চুক্তির তালিকা প্রকাশ পাকিস্তান ক্রিকেট বোর্ড, বাদ গেল বড় নাম
ক্রিকেটারদের সঙ্গে আগামী এক বছরের চুক্তির তালিকা প্রকাশ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড বিশ্বকাপে ব্যর্থতার জেরে যে তালিকা থেকে ছাঁটাই করা হয়েছে অভিজ্ঞ মহম্মদ হাফিজকে। ক্রিকেট থেকে অবসর নেওয়া শোয়েব মালিককেও তালিকার বাইরে রাখা হয়েছে।
গত বছর সেন্ট্রাল কন্ট্রাক্টে মোট ৩৩ জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছিল পিসিবি। এবছর সেই সংখ্যা কমিয়ে ১৯ করা হয়েছে। চুক্তির মেয়াদ চলতি বছরের পয়লা অগাস্ট থেকে ২০২০-র ৩০ জুন পর্যন্ত বৈধ থাকবে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে।
এ, বি, সি - এই তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের।

ক্যাটাগরি এ
পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ, ব্য়াটসম্যান বাবর আজম, ইয়াসির শাহরা রয়েছেন এ ক্যাটাগরিতে।

ক্যাটাগরি বি
আসাদ সফিক, আজহার আলি, হারিস সোহেল, ইমাম উল হক, মহম্মদ আব্বাস, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি এবং ওয়াহাব রিয়াজ রয়েছেন বি ক্যাটাগরিতে।

ক্যাটাগরি সি
আবিদ আলি, হাসান আলি, ফকর জামান, ইমাদ ওয়াসিম, মহম্মদ আমির, মহম্মদ রিজওয়ান, শান মাসুদ ও উসমান সিনওয়ারি রয়েছে তৃতীয় বিভাগে।

কীসের ভিত্তিতে এই তালিকা
গত এক বছর ধরে ক্রিকেটারদের পারফরম্যান্স ও ফিটনেস বিচার করেই এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তালিকায় নাম থাকা পাক ক্রিকেটারদের বোর্ডের তরফ থেকে শুভেচ্ছাও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications