CCL: বাইশ গজে অভিনেতাদের ব্যাট-বলের লড়াই, সিসিএলে বাংলার নেতৃত্বে কে? জানুন ৮ দলের তারকা অধিনায়কদের নাম
আইপিএলের আগেই ক্রিকেটের মেগা ধামাকা। বাইশ গজের লড়াইয়ে রূপোলি পর্দার তারকারা। বিগত কয়েক বছরের মতোই ক্রিকেট এবং সিনেমার মেলবন্ধন হতে চলেছে এবারও। যার আনুষ্ঠানিক সেলিব্রিটি ক্রিকেট লিগ। আগামী মাসে মরুদেশে বসতে চলেছে এই ক্রিকেট লিগের আসর।
সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৪, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শারজাতে শুরু হবে। উদ্বোধনী ম্যাচ খেলবে মুম্বাই হিরোস এবং কেরালা স্ট্রাইকার্সের মধ্যে। এই লিগে দলে অংশ নেবে কোন দলগুলি? মোট আটটি দল এই লিগে অংশ নেবে। দলের অধিনায়ক এবং কর্ণধার কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

টলিউড থেকে এই লিগে প্রতিনিধিত্বকারী দলের নাম বেঙ্গল টাইগার্স। দলের মালিক বনি কাপূর। বাংলা দলের অধিনায়কত্বের ভার থাকছে যীশু সেনগুপ্তের উপরেই। সিনেমার দুনিয়ায় পা রাখার আগে ক্রিকেটের সঙ্গেই যুক্ত ছিলেন এই অভিনেতা। তবে বলিউড-টলিউড বা তেলেগু সিনেমাতে কাজ করার ফাঁকেও ক্রিকেটের প্রতি ভালোবাসা কমেনি যীশুর। বাংলা দলে থাকছেন ইন্দ্রাশিস, সুমন, রতনদীপের মতো টিভির পর্দায় পরিচিত মুখরা।
মুম্বই হিরোস দলের অধিনায়ক রীতেশ দেশমুখ। সোহেল খান এই দলের মালিক। তেলেগু ওয়ারিয়ার্সের অধিনায়ক ও কর্ণধারের নাম অখিল আক্কিনেনি, সচিন যোশী। মালায়ালাম সিনেমা থেকে দলের নাম কেরল স্ট্রাইকার্স। এই দলের মালিকের নাম রাজকুমার সুপ্রিয়। দলের অধিনায়ক কুনচাকো বোবান।
তামিল দলের নাম চেন্নাই রিনোস। এই দলের অধিনায়ক আর্য, কর্ণধার কে গঙ্গাপ্রসাদ। ভোজপুরী দলের নাম ভোজপুরী দাবাংস। দলের অধিনায়ক ও মালিক মনোজ তিওয়ারি।সনু সুদ পঞ্জাব দ্য শের দলের অধিনায়ক। মালিক নভরাজ হানস ও পুনীথ সিং।কর্ণাটক দলের মালিক অশোক খেনি।
এছাড়াও সলমন খান, সুনীল শেট্টি, ববি দেওয়লরা যুক্ত আছেন মুম্বই দলের সঙ্গে।












Click it and Unblock the Notifications