হার্দিককে তাঁর সুইমিং পুলে কেন ডাকলেন দীনেশ কার্তিকের স্ত্রী দীপিকা,ভাইরাল খবর ইন্টারনেটে
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে জোরকদমে চলছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ লড়াই। সিরিজ জমে উঠেছে ব্যাট বলের লড়াইতে। কিন্তু সিরিজের বাইরের ছবিও কম রঙিন নয়। আসলে ভারতীয় দলের সদস্যদের সঙ্গে গেছেন তাঁদের স্ত্রী-রাও। স্বামীরা যখন ব্যস্ত থাকছেন তখন স্ত্রী-রা নিজেদের মত করে আনন্দ করছেন। ব্যতিক্রম নয় দীপিকা পাল্লিকালও। দীনেশ কার্তিকের স্ত্রী-ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এনজয় করছেন।

যদিও আক্ষেপও করছেন দীপিকা। জানিয়েছেন স্বামীরা ট্যুরে এলে স্ত্রী-দের অবস্থা খুব একটা ভাল থাকে না। আসলে অনেকটা সময়ই তো একা থাকতে হয়। এদিকে দীপিকা-র ছুটি কাটানোর ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে আবার সোশ্যাল মিডিয়া উত্তাল। একান্তে সুইমিং পুলে সময় কাটানোর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ভারতের অন্যতম সেরা মহিলা স্কোয়াশ খেলোয়াড়।

এতেই কোনও অসুবিধা ছিল না। কিন্তু এই ছবিতে কমেন্ট করেই একে ভাইরাল বানিয়ে তুললেন হার্দিক পান্ডিয়া। দীপিকার এই সুইমিং পুল কোথায় জানতে চেয়ে কমেন্ট করেন হার্দিক পান্ডিয়া। দীপিকা এর উত্তরে জানান অ্যান্টিগায় এটা তাঁদের ব্যক্তিগত প্রপার্টি। এতেই ক্ষান্ত হননি তিনি। হার্দিককে এই পুলে আসার আমন্ত্রণ জানান দীনেশ কার্তিকের অর্ধাঙ্গিনী। তাঁকে লেবু জল খায়ানোর আশ্বাসও দেন।

ব্যস আর পায় কে । দুজনের এই কথোপকথন নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। ভারতীয় ক্রিকেটের ফ্ল্যামবোয়েন্ট চরিত্র হার্দিক নারী মহলে যথেষ্ট জনপ্রিয়। অন্যদিকে দীনেশের স্ত্রী দীপিকা পাল্লিকাল যেমন দুরন্ত স্কোয়াশ প্লেয়ার তেমনি ডাকসাইটে সুন্দরী। তাই দীপিকার আতি ক্যায়া খান্ডালা স্টাইলে আতি ক্যায়া পুল ম্যায় নিয়ে নিন্দুকরা ইন্টারনেট গরম করছেন।












Click it and Unblock the Notifications