6ixty: টি ১০ নতুন আঙ্গিকে! ওয়েস্ট ইন্ডিজে হবে অভিনব টুর্নামেন্ট, গেইলের মুখেই জানুন নিয়ম

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এবার দশম বর্ষ। তাকেই স্মরণীয় করে রাখতে এবার ওয়েস্ট ইন্ডিজে চালু হচ্ছে টি ১০ ফরম্যাটের টুর্নামেন্ট সিক্সটি (6ixty)। যদিও নিয়মে রয়েছে বেশ কিছু অভিনবত্ব। অগাস্টের ২৪ থেকে ২৮ তারিখ সেন্ট কিটসে হবে পুরুষদের ৬ দলের এই টুর্নামেন্ট। মহিলাদের দল থাকছে তিনটি। ক্রিস গেইলকে মুখ করে এই টুর্নামেন্টের নিয়মকানুন ঘোষণা করা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজে হবে 6ixty, গেইলের মুখেই জানুন নিয়ম

6ixty-র নিয়মগুলির দিকে এবার নজর রাখা যাক। প্রতি দলই ১০ উইকেট নিয়ে খেলতে পারবে না, ৬ উইকেট পড়লেই ইনিংসে যবনিকাপাত হবে। ব্যাটিং টিম প্রথম দুই ওভারের পাওয়ারপ্লেতে দুটি ছক্কা হাঁকালে ফ্লোটিং তৃতীয় পাওয়ারপ্লে ওভার আনলক করতে পারবে। এই অতিরিক্ত পাওয়ারপ্লে ওভার ৩ থেকে ৯ ওভারের মধ্যে নেওয়া যাবে। একই প্রান্ত থেকে করা যাবে টানা পাঁচটি ওভার। প্রতি এক ওভার অন্তর প্রান্ত বদলের দরকার পড়বে না। প্রতি ইনিংসে কোনও বোলার সর্বাধিক দুই ওভার করে করতে পারবেন। ৪৫ মিনিটের মধ্যে যদি দেখা যায় কোনও দল পুরো ১০ ওভার করতে পারেনি তাহলে শেষ ওভারে ফিল্ডিং দলকে একজন কম ক্রিকেটার নিয়ে খেলতে হবে। অ্যাপ ও ওয়েবসাইটে ভোট দিয়ে ফ্যানেরা মিস্ট্রি ফ্রি হিটের সময় চূড়ান্ত করবেন, যে বলে ব্যাটার আউট হবেন না।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বেসরকারি মালিকানাধীন হলেও সিক্সটির ক্ষেত্রে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের শেয়ার থাকবে। এই টুর্নামেন্টের দূত করা হয়েছে ক্রিস গেইলকে। অগাস্টের ২১ তারিখ শেষ হবে ওয়েস্ট ইন্ডিজের নিউজিল্যান্ড সিরিজ। ফলে সব ক্রিকেটারই সিপিএল শুরুর আগে সিক্সটিতে খেলবেন। টুর্নামেন্ট ক্যারিবিয়ান ঘরানার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে দাবি করে সাফল্যলাভের বিষয়ে নিশ্চিত আয়োজকরা। সিপিএলে খেলছেন না এমন অন্তত ১২ জন করে ক্রিকেটার থাকার কথা প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে। ফলে অনেক ক্রিকেটারই নিজেদের মেলে ধরে নজর কাড়তে চাইবেন। সিপিএলে কেউ চোট পেলে পুল থেকে ক্রিকেটারদের নেওয়া হবে, সেক্ষেত্রে সিক্সটির পারফরম্যান্স অনেকের কাছেই সিপিএলের দরজা খুলে দেবে।

সিক্সটি বছরে চারবার আয়োজন করতে চাইছেন আয়োজকরা। এমনও হতে পারে তিনটি সংস্করণ হলো ওয়েস্ট ইন্ডিজে এবং অপরটি অন্য কোনও দেশে। লাস ভেগাসেও তা আয়োজন করা হতে পারে। ইংল্যান্ডে শুরু হয়েছিল দ্য হান্ড্রেড, এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে নয়া ঘরানার টি ১০ ফরম্যাট কেমন জনপ্রিয়তা পায় সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+