টানা ৮ ম্যাচ জয় নাইট রাইডার্সের: অপ্রতিরোধ্য থেকে লিগের 'ফার্স্ট বয়' শাহরুখের ফ্র্যাঞ্চাইজি

টানা ৮ ম্যাচ জয় নাইট রাইডার্সের: অপ্রতিরোধ্য থেকে লিগের 'ফার্স্ট বয়' শাহরুখের ফ্র্যাঞ্চাইজি

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অষ্টম জয় ছিনিয়ে নিল ত্রিনবাগো নাইট রাইডার্স। এবছর অপ্রতিরোধ্য ফর্মে রয়েছে কাইরন পোলার্ডের দল। লিগে শাহরুখের ফ্র্যাঞ্চাইজির এটি টানা আট ম্যাচ জয়।

টানা ৮ ম্যাচ জয় নাইট রাইডার্সের: অপ্রতিরোধ্য থেকে লিগের ফার্স্ট বয় শাহরুখের ফ্র্যাঞ্চাইজি

টস জিতে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দল এদিন নাইট রাইডার্সকে প্রথম ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভারে এরপর ত্রিনবাগো নাইট রাইডার্স দল ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছে। দলের হয়ে ওপেনার লেন্ডল সিমন্স ৬৩ বলে ঝড়ো ৯৬ রান করেন। ৭টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ইনিংস সাজান। ড্যারেন ব্র্যাভো ৩৬ বলে ৩৬ জুড়েছেন। বাকিরা অবশ্য সম্মানজনক রান পাননি।

এই রান তাড়া করতে নেমে জবাবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ৭ উইকেট হারিয়ে ১১৫ রান তুলতে পারে। ত্রিনবাগো নাইট রাইডার্স দাপটের সঙ্গে ৫৯ রানে ম্যাচ জিতে ২ পয়েন্ট তুলে নেয়। কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে ক্রিস লিন ৩৪ রান হাঁকিয়েছেন। অপর ওপেনার এভিন লিউস অবশ্য হতাশ করেন। মাত্র ৫ রান আউট হন বাঁ-হাতি।

নাইটদের হয়ে বল হাতে নায়ক সিকান্দার রাজা। ৩ ওভারে ১৫ রান খরচে রাজা ৩টি উইকেট তুলে নেন। প্রবীন তাম্বে-ব্র্যাভোরা একটি করে উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+