গেইলের কাছে এই ক্রিকেটার করোনার চেয়েও ক্ষতিকর! সিপিএল থেকে হঠাৎ কেন সরে দাঁড়ালেন তিনি

গেইলের কাছে এই ক্রিকেটার করোনার চেয়েও ক্ষতিকর! সিপিএল থেকে হঠাৎ কেন সরে দাঁড়ালেন তিনি

ক্যারিবিয়ন প্রিমিয়ার লিগের ঢাকে কাঠির আর মাত্র পাঁচ দিন বাকি। তার আগেই এবছরের টুর্নামেন্ট থেকে নাম তুলে নিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের তারকা ক্রিকেটার রামনরেশ সারওয়ান।

সারওয়ানকে নিয়ে বিতর্ক

সারওয়ানকে নিয়ে বিতর্ক

প্রসঙ্গত সিপিএল বিতর্কে সারওয়ানের নাম জড়িয়েছিল। তারকা ক্রিকেটার ক্রিস গেইলকে ছেড়ে দিয়েছে তালাওয়াস। ইউনিভার্স বস এই নিয়ে সারওয়ানের ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন। সারওয়ান গেইল সম্পর্ক দলকে ভুল বুঝিয়েছেন বলে ক্যারিবিয়ান ওপেনারের অভিযোগ। এমনকি সারওয়ানকে করোনা ভাইরাসের চেয়েও নিকৃষ্ট বলে কটাক্ষ করেছিলেন তিনি।

গেইল যা বলেছিলেন

গেইল যা বলেছিলেন

জাতীয় দলের সতীর্থ সারওয়ানকে নিয়ে গেইল বলেছিলেন, 'সারওয়ান, তুমি করোনা ভাইরাসের চেয়েও নিকৃষ্ট। সাপের মতো তুমি পেছনে ছুরি মারার মতো লোক।'

নতুন নিয়োগ

নতুন নিয়োগ

সারওয়ানের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানানোর পরই ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন স্পিনার রায়ান অস্টিন এবং বিনোদ মহারাজকে প্রধান কোচ ফ্লয়েড রেইফারের সহকারী হিসেবে নিয়োগ করেছে তালাওয়াস।

গেইলের দলের বিরুদ্ধেই প্রথম ম্যাচ

গেইলের দলের বিরুদ্ধেই প্রথম ম্যাচ

১৯ আগস্ট গেইলের বর্তমান দল সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে ম্যাচ দিয়েই জ্যামাইকা তালাওয়াস ২০২০ সালের সিপিএলে অভিযান শুরু করতে চলেছে। যদিও গেইল এই মরসুমে সিপিএল খেলছেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+