৫ দিন পর শুরু টি-২০'র মহাযজ্ঞ, একনজরে গতবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলের পরিসংখ্যান

৫ দিন পর শুরু টি-২০'র মহাযজ্ঞ, একনজরে গতবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলের পরিসংখ্যান

টি-টোয়েন্টি ক্রিকেটে জমজমাট লড়াই যারা দেখতে ভালোবাসেন,তাঁদের জন্য সুখবর। করোনা পরবর্তী সময়ে ক্রিকেটের ঢাকে কাঠিতে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ মন ভরানো ক্রিকেট উপহার দিয়েছে। এবার ১৮ অগাস্ট থেকে টি-২০ ক্রিকেটের মহাযজ্ঞ শুরু হচ্ছে। সেপ্টেম্বরের আইপিএলের আগে এই লিগের দিয়েই তাকিয়ে গোটা বিশ্ব।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অষ্টম আসর

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অষ্টম আসর

২০১৩ সালে শুরু হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবছর ২০২০ সালে অষ্টম মরসুমে পা রাখতে চলেছে। করোনা আবহে এবছর ত্রিনিদাদ ও টোবাগোর দুটি মাঠে খেলা।

একনজরে বার্বাডোজ ট্রাইডেন্টস দলের রেকর্ড

একনজরে বার্বাডোজ ট্রাইডেন্টস দলের রেকর্ড

লিগে বার্বাডোজ ট্রাইডেন্টস দলের উপর বিশেষ নজর থাকবে। সাত বারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে বার্বাডোস দল চারবার প্লে-অফস খেলেছে।

দুবার চ্যাম্পিয়ন

দুবার চ্যাম্পিয়ন

এখানেই শেষ নয় বার্বাডোজ দলের উইনিং রেকর্ডও ঈর্ষণীয়। লিগের ইতিহাসে এই দল দুবার চ্যাম্পিয়ন হয়েছে। এখনও পর্যন্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ ত্রিডেন্স দল ৭২টি ম্যাচ খেলেছে। যার মধ্য়ে তারা ৩৩টি ম্যাচে জয় পেয়েছে। ২০১৯ সালের আগে ২০১৪ সালে দল এই দল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছিল।

সিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি

সিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি

সিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ৫৫টি ম্যাচ খেলার কীর্তি রয়েছে জেসন হোল্ডারের।বার্বাডোজ ট্রাইডেন্টস দলের হয়ে ৫৫ ম্যাচ খেলেছেন হোল্ডার।

প্রথম ম্যাচেই মাঠে নামবে ট্রাইডেন্টস

প্রথম ম্যাচেই মাঠে নামবে ট্রাইডেন্টস

১৮ অগাস্ট লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্বাডোজ ট্রাইডেন্টস এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। গতবার বার্বাডোজ ট্রাইডেন্টস চ্যাম্পিয়ন হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+