টি-টোয়েন্টিতে মুখোমুখি বিরাট ও ফিঞ্চ, দুই অধিনায়কের জয়-হারের তুল্যমূল্য পরিসংখ্যান

টি-টোয়েন্টিতে মুখোমুখি বিরাট ও ফিঞ্চ, দুই অধিনায়কের জয়-হারের তুল্যমূল্য পরিসংখ্যান

শুক্রবার ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দলে। তিন ম্যাচের সিরিজে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। তার আগে অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে জয়-হারের নিরিখে বিরাট কোহলি ও অ্যারন ফিঞ্চের মধ্যে কে এগিয়ে রয়েছেন, তা দেখে নেওয়া যাক।

অধিনায়ক বিরাট কোহলির জয় এবং হার

অধিনায়ক বিরাট কোহলির জয় এবং হার

২০১৭ সাল থেকে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলকে ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। ২২টি ম্যাচ জিতেছেন। হেরেছেন ১১টি ম্যাচ। দুটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। দুটি ম্যাচের ফলাফল বেরোয়নি। টি-টোয়েন্টিতে অধিনায়ক বিরাটের জয়ের হার ৬৫.৭১।

অধিনায়ক অ্যারন ফিঞ্চের জয় ও হার

অধিনায়ক অ্যারন ফিঞ্চের জয় ও হার

২০১৪ থেকে এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে ৩৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন অ্যারন ফিঞ্চ। ১৯টি ম্যাচ জিতেছেন। ১৬টি ম্যাচ হেরেছেন। তাঁর জয়ের হার ৫৪.২৮।

টি-টোয়েন্টিতে বিরাট কোহলির রান

টি-টোয়েন্টিতে বিরাট কোহলির রান

ভারতীয় দলের জার্সিতে মোট ৮২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ৫০.৮০-এর গড়ে ২৭৯৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯৪। জাতীয় দলের অধিনায়ক হিসেবে ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১১৩৭ রান করেছেন ভিকে।

টি-টোয়েন্টিতে অ্যারন ফিঞ্চের রান

টি-টোয়েন্টিতে অ্যারন ফিঞ্চের রান

অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে ৬৪টি ম্যাচ খেলেছেন অ্যারন ফিঞ্চ। ৩৮.৪৩-এর গড়ে ২১১৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে। সর্বোচ্চ স্কোর ১৭২। দেশের হয়ে অধিনায়কত্ব করে ৩৭টি ম্যাচ খেলে এগারোশোর বেশি রান করেছেন ফিঞ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+