ICC T20 WC: রোহিতের অর্ধশতরানে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া বধ ভারতের, নিউজিল্যান্ডকে হারাল ইংল্যান্ড

টি ২০ বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচেই জয় পেল ভারত। ইংল্যান্ডকে হারানোর পর এদিন টিম ইন্ডিয়ার কাছে পরাস্ত অস্ট্রেলিয়া। আজকের ম্যাচে বিরাট কোহলি বোলিং করলেও ব্যাট করেননি। নেতৃত্ব দিলেন রোহিত শর্মা, দলকে জেতালেন অধিনায়কোচিত ইনিংস খেলে। ওপেন করতে নেমে ফের ভরসা দিলেন লোকেশ রাহুল। সবমিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি ২০ বিশ্বকাপ অভিযান শুরুর আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ভারত।

রোহিতের অর্ধশতরানে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া বধ ভারতের

জয়ের জন্য ১৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই পজিটিভ ব্যাটিং চালিয়ে যেতে থাকেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। ওপেনিং জুটিতে ৬৮ রান যোগ করেন তাঁরা। ৯.২ ওভারে দলের ৬৮ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন রাহুল। দুটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৩১ বলে ৩৯ রান করে তিনি অ্যাস্টন অ্যাগারের শিকার হন। এরপর ভারতের কোনও ব্যাটারকেই আউট করতে পারেননি অজি বোলাররা। পাঁচটি চার ও তিনটি ছক্কা দিয়ে সাজানো ৪১ বলে ৬০ রানের দুরন্ত ইনিংস খেলে আর ব্যাট করেননি রোহিত। তিনি ব্যাটিং থেকে স্বেচ্ছায় অবসর নিলেও এটিকে ওয়ার্ম আপ ম্যাচের নিয়ম অনুযায়ী উইকেট ধরা হয়েছে। ১৫ ওভারের মাথায় হার্দিক পাণ্ডিয়াকে ব্যাটিংয়ের সুযোগ দিতে সরে যান রোহিত। ভারতের রান তখন ১৫ ওভারে ২ উইকেটে ১৫৩।

ইংল্যান্ডের বিরুদ্ধে রান না পেলেও এদিন ছন্দে থাকার ইঙ্গিত দিলেন সূর্যকুমার যাদব। পাঁচটি চার ও একটি ছয় মেরে ২৭ বলে ৩৮ রান করে তিনি অপরাজিত থাকলেন। ৮ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন হার্দিক। ১৩ বল বাকি থাকতে ৮ উইকেটে ভারতের জয় সুনিশ্চিত হয় হার্দিকের বিশাল ছক্কায়। অস্ট্রেলিয়াও ১৭.৫ ওভারের জন্য আট বোলার ব্যবহার করে। প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলেও এদিন ভারতের কাছে বড় পরাজয়ের সাক্ষী থাকল অজিরা।

অপর প্রস্তুতি ম্যাচে আবু ধাবিতে নিউজিল্যান্ডকে ১৩ রানে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। জয়ের জন্য ১৬৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ১৫০ রানেই শেষ হয়ে যায় কিউয়িরা। এদিনের ম্যাচে কেন উইলিয়ামসন খেলেননি। চারটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ২০ বলে সর্বাধিক ৪১ রান করেন মার্টিন গাপটিল। ডেভন কনওয়ে ২৩ বলে ২০ রান করেন, টিম সাউদি করেন ১০। ১৬ বলে ২৫ রানে অপরাজিত থাকেন ইশ সোধি। মার্ক উড চার ওভারে ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। তিন ওভারে ১৮ রান দিয়ে তিনটি উইকেট দখল করেন আদিল রশিদ। লিয়াম লিভিংস্টোন ও ক্রিস ওকস পেয়েছেন একটি করে উইকেট। শনিবার সুপার টুয়েলভের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তারপরই ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+