ক্যাপ্টেন কুলের 'কুল' ভবিষ্যত প্ল্যানিং চমকে দেবে

আর ক্রিকেটে কতদিন মহেন্দ্র সিং ধোনি, এই প্রশ্ন নিয়ে যখন উত্তাল ক্রিকেট মহল, ঠিক সেই সময়েই নিজের ক্রিকেটের পরের ভবিষ্যত প্ল্যান করে রাখছেন মাহি।

চারদিকে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে সমালোচনার ঝড়। কতদিন মাহির ক্রিকেট ভবিষ্যত সকলেই তা নিয়ে মন্তব্য করতে ব্যস্ত। তবে সবসময়ের মত এখনও মুখ কুলুপ ভারতের প্রাক্তন অধিনায়কের। উল্টে তিনি একনিষ্ঠভাবে উইকেটের সামনে ও পিছনে পারফর্ম করে চলেছেন তিনি।

ক্রিকেটের পর তাহলে কী

তবে ভবিষ্যত নিয়ে প্ল্যানিং চালিয়ে যাচ্ছেন মাহি। শোনা যাচ্ছে, অবসরের পর কী কী করবেন, তার পরিকল্পনা এখন থেকেই নাকি শুরু করে দিয়েছেন মাহি। একটি রিপোর্টে জানা গিয়েছে, হোটেলের ব্যবসায় মন দিচ্ছেন তিনি। নিজের শহর রাঁচিতে নাকি ইতিমধ্যেই একটি পাঁচতারা হোটেল খোলার অনুমতিও পেয়ে গিয়েছেন। যাতে ৩০০ কোটি টাকা ঢালছেন তিনি। গোটা বিষয়টি দেখভাল করছে রীতি ট্রাভেল অ্যান্ড টিকিটিং প্রাইভেট লিমিটেড। শুধু তাই নয়, পাঁচতারা হোটেলে ৫০০জন কর্মী নিয়োগ করার বিষয়টিও নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে।

এর আগে শোনা গিয়েছিল, দুবাইয়ে একটি ক্রিকেট অ্যাকাডেমি খুলছেন তিনি। এর পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাই এফসি এবং হকি ইন্ডিয়া লিগে রাঁচি রেজ-এর কর্ণধারও ধোনি। অর্থাৎ, ব্যবসার সঙ্গে যোগ রেখেছেন ক্রীড়া ক্ষেত্রেরই। তবে এবার খেলার বাইরেও যে অর্থ লগ্নি করতে চাইছেন তিনি, সে খবরই সামনে এল। বরাবর চাপা স্বভাবের উইকেটকিপার কখন কোন সিদ্ধান্ত নেন, কাক পক্ষীও আগে টের পায় না। আর এবারও যেন অবসরের পরের রোড ম্যাপটা সুন্দরভাবে সাজিয়ে রাখছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+