১০ উইকেটে হার! টি ২০ বিশ্বকাপে বিরাটের ভারতকে উড়িয়ে চরম লজ্জায় ফেলল বাবরের পাকিস্তান
বিশ্বকাপের আসরে এই প্রথমবার পাকিস্তানের কাছে পরাস্ত ভারত। টি ২০ বিশ্বকাপেও প্রথমবার ভারতকে হারাল পাকিস্তান। গতকালই টি ২০ বিশ্বকাপের ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার হারিয়েছিল ইংল্যান্ড। আজ বিরাট কোহলিদের হারালেন বাবর আজমরা। টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের দুই ও সাত নম্বর ব্যাটার যথাক্রমে পাক অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ান দুজনেই অর্ধশতরান হাঁকিয়ে, ওপেনিং জুটিতে সর্বাধিক রানের রেকর্ড গড়ে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের আসরে পাকিস্তানের জয়ের খরা মিটিয়ে দিলেন।

এই প্রথম ভারত কোনও টি ২০ আন্তর্জাতিক ১০ উইকেটে হারল। পাকিস্তানও এদিনের আগে কোনও টি ২০ আন্তর্জাতিক ১০ উইকেটে জেতেনি। বিশেষজ্ঞরা প্রথম থেকে বলে আসছিলেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের ফর্মে থাকা ওপেনিং জুটি ভারতকে সমস্যায় ফেলতে পারে। কিন্তু বিরাট কোহলিদের খেলা দেখে মনেই হয়নি ভারতীয় দল পাকিস্তানদের চ্যালেঞ্জ সামলাতে পর্যাপ্ত পরিকল্পনা করে মাঠে নেমেছিল। একবারও মনে হয়নি ভারত এই ম্যাচে পাকিস্তানকে হারাতে পারে।
A brilliant knock from the Pakistan skipper 👏#T20WorldCup | #INDvPAK | https://t.co/UqPKN2ouME pic.twitter.com/hEgG00dr03
— T20 World Cup (@T20WorldCup) October 24, 2021
বিশেষজ্ঞরা প্রথম থেকে বলে আসছিলেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের ফর্মে থাকা ওপেনিং জুটি ভারতকে সমস্যায় ফেলতে পারে। কিন্তু বিরাট কোহলিদের খেলা দেখে মনেই হয়নি ভারতীয় দল পাকিস্তানদের চ্যালেঞ্জ সামলাতে পর্যাপ্ত পরিকল্পনা করে মাঠে নেমেছিল। একবারও মনে হয়নি ভারত এই ম্যাচে পাকিস্তানকে হারাতে পারে। পাকিস্তান ম্যাচ জিতে নিল ১৩ বল বাকি থাকতে ১০ উইকেটে। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৫২ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন বাবর আজম। ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৫৫ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন মহম্মদ রিজওয়ান। এদিন রিজওয়ান উইকেটের পিছনে অসামান্য ক্ষিপ্রতায় সূর্যকুমার যাদবের ক্যাচ ধরেছিলেন। টি ২০ ক্রিকেটে নিজের শততম ক্যাচটি ধরে তিনি সুপারম্যান তকমা পেয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। এরপর ব্যাট হাতে দলকে এনে দিলেন ঐতিহাসিক জয়। সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই পাকিস্তান দেখিয়ে দিল তাদের বোলিং আক্রমণের পাশাপাশি ওপেনিং জুটিও কতটা বিপজ্জনক।
Mohammad Rizwan now gets in on the act, notches up his half-century 🙌#T20WorldCup | #INDvPAK | https://t.co/UqPKN2ouME pic.twitter.com/DA3uPgzkuz
— T20 World Cup (@T20WorldCup) October 24, 2021
টস হেরে ব্যাট করতে নেমে ভারত ৭ উইকেটে ১৫১ রান তুলেছিল। বিরাট কোহলি ৫৭ ও ঋষভ পন্থ ৩৯ রান করেন। ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। ম্যাচের সেরা হয়ে তিনি বলেন, প্রথমবার ভারতকে বিশ্বকাপে হারাতে পেরে ভালো লাগছে। বিশ্বাস ছিল শুরুর দিকে উইকেট তুললে সমস্যায় ফেলা যাবে ভারতকে। সেটা হয়েছে। স্যুইং করানোর উপর জোর দিয়েছিলাম। নতুন বল খেলা এখানে সহজ ছিল না। সেই নিরিখে বাবর ও রিজওয়ানের প্রশংসা করতে হবে। টি ২০ বিশ্বকাপে সব দলই ভালো। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। হাসান আলি দুটি এবং শাদাব খান ও হ্যারিস রউফ একটি করে উইকেট দখল করেন। ভারত এদিন পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলতে নেমেছিল। ভুবনেশ্বর কুমার ৩ ওভারে দেন ২৫ রান। মহম্মদ শামি ৩.৫ ওভারে খরচ করেন ৪৩ রান। জসপ্রীত বুমরাহর বলে ৩ ওভারে ২২ রান নেন পাক ওপেনাররা। বরুণ চক্রবর্তী চার ওভারে ৩৩ ও রবীন্দ্র জাদেজা ৪ ওভারে ২৮ রান দেন।












Click it and Unblock the Notifications