অনুষ্কা বদলে দেবেন 'স্বামী' বিরাটকে, প্রশ্নের উত্তরে রোহিতের স্টেপ আউট
ভারত অধিনায়ক বিরাট কোহলির আগ্রাসন সর্বজনবিদিত। মাঠে যেমন ব্যাট হাতে ঝাঁঝালো পারফরম্যান্স দেন তেমনি তাঁর উপস্থিতিই বিপক্ষকে ভয়ের বার্তা পাঠানোর জন্য যথেষ্ট।
বিরাট কোহলি বিয়ের ছুটিতে থাকায় অধিনায়কের জুতোয় পা গলিয়েছিলেন রোহিত শর্মা। তাঁর অধিনায়কত্বেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছে টিম ইন্ডিয়া। এদিকে আবার দক্ষিণ আফ্রিকা সফরে অধিনায়ক বিরাট কোহলিই।

বিরাট কোহলি-র পাশে এখন নতুন রিলেশানসিপ স্ট্যাটাস। সিঙ্গল -কমিটেডের বেড়া পেরিয়ে তিনি এখন বিবাহিত। অনুষ্কা-র স্ত্রী হিসেবে উপস্থিতি কী তাঁর থেকে আগ্রাসন ছিনিয়ে নেবে। তাঁকে কী নতুন মানুষ করে দেবে । এই প্রশ্ন এখন বিভিন্ন মহলে।
দিন কয়েক আগে স্ত্রী-র জন্মদিনে কেরিয়ারের তৃতীয় দুশো রান করেছিলেন। এরপরই জানিয়েছিলেন বিয়ে একটা মানুষকে পুরো বদলে দেয়।

তবে তাঁর বন্ধু বিরাটকে বিয়ে বদলে দেবে কিনা এই প্রশ্নের উত্তরে সতর্ক ব্যাটসম্যানের মতই খেললেন তিনি। যদিও স্ট্রোকটা ছিল স্টেপ আউট। রোহিত জানিয়েছেন এটা বলা শক্ত , দক্ষিণ আফ্রিকা সফরেই এটা মালুম পাওয়া যাবে। এটা যাঁর যাঁর ব্যক্তিগত বিষয়।

বিয়ের পর মাঠে কী আরও পরিণত মানসিকতা দেখাবেন কিনা প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, 'আমার মনে হয় তবে ওঁর সঙ্গে কী হবে সেটা ওই জানে। ওঁদের ভবিষ্যত জীবনের জন্য অনেক শুভেচ্ছা। ব্যক্তির ওপর তাঁর বদলে যাওয়া নির্ভর করে। ওঁদেরকে প্রচুর শুভেচ্ছা। '












Click it and Unblock the Notifications