ভারতীয় দলে কি সূর্যকুমারের জায়গা নিচ্ছেন কে এল রাহুল?

ভারতীয় দলে কি সূর্যকুমারের জায়গা নিচ্ছেন কে এল রাহুল?

গুয়াহাটিতে ভারত ৩৭৩ রান তোলার পর টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ে যে খামতিগুলি দেখা যাচ্ছে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করাটা হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছে। এখনও একটি জটিল অঙ্কের সমাধান করতে পারেনি ভারতীয় এবং সেটা হল কী ভাবে সূর্যকুমার যাদব এবং ঈশান কিষানকে প্রথম একাদশে ফিট করা যায়।

ভারতীয় দলে কি সূর্যকুমারের জায়গা নিচ্ছেন কে এল রাহুল?

সূর্যকুমার যাদবকে খেলানো যেতে পারত শ্রেয়স আইয়ারের পরিবর্তে কিন্তু তিনিও টপ অর্ডারে ক্রমাগত পারফর্ম করার ফলে সূর্যকুমারকে সরাসরি ওডিআই ফরম্যাটে ভারতীয় ব্যাটিং অর্ডারে কারোর পরিবর্তে খেলানো সম্ভব হচ্ছে না। টিম ম্যানেজমেন্ট বা নির্বাচকদের যদি সূর্যকুমার যাদবকে দলে ফেরাতে হয় তা হলে দল থেকে বাদ দিতে হবে কে এল রাহুলকে। সাম্প্রতিক সময়ে একেবারেই ভাল ছন্দে নেই রাহুল। রানের খরা চলছে তাঁর ব্যাটে। তবে, বিগত কয়েক ম্যাচের ফলাফল দেখে রাহুলকে বাদ দেওয়াটা বেশিই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে কারণ গত তিন বছর একদিনের ক্রিকেটে ধারাবাধিক ভাবে পারফর্ম করেছেন কে এল রাহুল। ৪৩.৮৭ গড়ে ৮৮.৫৩ স্ট্রাইক রেটে পাঁচ নম্বরে ব্যাটিং করেছেন তিনি। তবে, সূর্যকে একান্তই ঢোকাতে হলে এখন ফর্মের বিচারে বের করা যেতে পারে শ্রেয়সকে।

কে এল রাহুলকে দলের বাইরে করতে হলে আরও একটি জায়গা ফাঁকা করতে হবে ভারতের নির্বাচকদের। ঋষভ পন্থের চোট যথেষ্ট গুরুতর এবং তাঁর রিহ্যাব করে সম্পূর্ণ চোট সারিয়ে মাঠে ফিরতে দীর্ঘ সময় লেগে যাবে ফলে উইকেটরক্ষক হিসেবে কে এল রাহুল বর্তমানে দলে রয়েছেন। এ বার রাহুলকে বের করতে হলে ঈশান কিষানকে জায়গা করে দিতেই হবে দলে কারণ তিনি এক জন উইকেটরক্ষক। এই পরিস্থিতিতে শুভমন গিলের উপর চাপ বাড়বে কারণ রাহুলের পর তাঁকেই দল থেকে বাদ দিতে পারে টিম ম্যানেজমেন্ট, তবে বর্তমান পারফরম্যান্সের উপর গিলকে বাদ দিলে ব্যাপক প্রশ্নের মুখোমুখি হতে হবে বিসিসিআইকে।

২০২২ সালে ১০টি ওডিআই ম্যাচে খেলেছেন কে এল রাহুল। দুইটি অর্ধ-শতরান সহ ২৫১ রান করেছে রাহুল। যার মধ্যে একটি অর্ধ-শতরান ওপেনিং করতে নেমে এসেছে এবং অপরটি পাঁচ নম্বরে ব্যাটিং করে। তাঁর গড় ২৭.৮৮ এবং গড় ৮০.১৯, ফলে পরিসংখ্যানই বলে দিচ্ছে কতটা চাপ রয়েছে রাহুলের উপর। যে হেতু এইটা বিশ্বকাপের বছর তাই বেশ ভুলত্রুটি করার সুযোগ নেই তাঁর সামনে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে পারফর্ম করতে না পারলে পঞ্চাশ ওভারের খেলা থেকে বাইরের দরজা দেখতে হবে পারে রাহুলকে। তবে, ৫০ ওভারের ক্রিকেটকে যদি ২০ ওভারের ক্রিকেটের এক্সটেনশন হিসেবে দেখা হয় তা হলে রাহুল নন. সূর্যরই উচিৎ পাঁচ নম্বরে খেলা।

গুয়াহাটিতে কে এল রাহুল ২৯ বলে ৩৯ রান করেন। কিন্তু তাঁর ব্যাট থেকে স্বচ্ছন্দ খেলা লক্ষ্য করা যাচ্ছিল না এবং ৪১ ওভারে আউট হন তিনি। বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা রহাুলের পরিবর্তে ওই ম্যাচে ঈশান কিষান কিংবা সূর্যকুমার যাদব খেললে ভারতের রান ৩৭৩ এবং ৪০০-এর মধ্যে যে দূরত্ব রয়েছে তা অতিক্রম করে নিত। তবে, কে এল রাহুল এখনই দল থেকে সরবেন না। কারণ রাহুলকে ধরেই বিশ্বকাপের ছক কষেছেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়। যে ভাবে ব্যর্থ হওয়ার পরেও কে এল-এর উপর আস্থা দেখিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তা এক কথায় অসাধারণ। ইডেন গার্ডেন্সে এবং শেষ ম্যাচে কে এল রাহুল বড় ইনিংস খেলে দিতে পারেন তা হলে আরও মজবুত হবে তাঁর জায়গা। একটি সেট দলে দুইটি পরিবর্তন দলের ভারসম্য়ে তারতম্য ঘটতে পারে, এ ছাড়া রাহুলের উপর বিশেষ ভাবে আস্থা রয়েছে কোচ রাহুল এবং রোহিতের ফলে তাঁকে এখনই দল থেকে বার করা সম্ভব নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+