কেকেআর-এর আইপিএল জেতার সুযোগ কতটা? কী বলছে বিজ্ঞানভিত্তিক জ্যোতিষ
বিজ্ঞানভিত্তিক জ্যোতিষচর্চা কী বলছে? কেকেআর কি এবারও আইপিএল জিতবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে রবিবার প্রতীক্ষিত জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। আরসিবি প্রথমে ব্যাট করে ১৭৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ৫ বল বাকী থাকতে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন কেকেআর।

কলকাতার হয়ে অসাধারণ খেলেন ক্রিস লিন। এছাড়া সুনীল নারিন, রবীন উথাপ্পা, দীনেশ কার্তিকরা তাঁকে সঙ্গ দেন। ফলে ৮ ম্যাচ খেলে কেকেআর এখন ৪টি ম্যাচ জিতে ৮ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় চার নম্বরে রয়েছে। শেষ ছয় ম্যাচে ৪টি জিততে পারলেই প্লে অফে চলে যাবে কেকেআর।
তবে বিজ্ঞানভিত্তিক জ্যোতিষচর্চা কী বলছে? কেকেআর কি এবারও আইপিএল জিতবে? জ্যোতিষ বলছে, দীনেশ কার্তিকের ঠিকুজি বেশ জোরালো। তিনি নিজে ভালো পারফর্ম করবেন। তবে কলকাতা নাইট রাইডার্স সম্ভবত এবার আইপিএল জিততে পারবে না।
জ্যোতিষ মতে, কেকেআর এর খেলোয়াড়দের অনেকেরই আগে আইপিএল জেতা হয়ে গিয়েছে। আর কিছু খেলোয়াড় রয়েছে যাঁদের বয়স এত কম যে এখনই ট্রফি জেতা তাদেক কপালে নেই।
ফলে কলকাতার দল ভালো এবং খেলোয়াড়রা ভালো খেলে প্লে-অফে গেলেও দীনেশ কার্তিকের দল এবছর আইপিএল জিততে পারবে না বলে ভবিষ্যদ্বাণী বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষচর্চায় উঠে এসেছে।












Click it and Unblock the Notifications