বিগ ব্যাশে চার বলে চার উইকেট নিয়ে রেকর্ড গড়লেন মেলবোর্নের ক্যামেরন, দলকে হারালেনও! দেখুন ভিডিও
বিগ ব্যাশে রেকর্ড গড়লেন। ম্যাচের সেরার পুরস্কার পেলেন। আবার দলকে হারালেনও। সিডনি থান্ডারের বিরুদ্ধে ম্য়াচটি তাই স্মরণীয় হয়ে থাকল মেলবোর্ন রেনেগেডসের পেসার ক্যামেরন বয়েসের। এই প্রথম কোনও ক্রিকেটার বিগ ব্যাশে পরপর চার বলে চারটি উইকেট তুলে নিলেন। যেটাকে ক্রিকেটীয় পরিভাষায় ডাবল হ্য়াটট্রিকই বলা হয়।

(ছবি- টুইটার)
মেলবোর্নে এই ম্যাচের সপ্তম ওভারে নিজের প্রথম ওভারটি করতে এসে শেষ বলে ৪৪ রান করা অ্যালেক্স হেলসকে ফেরান ক্যামেরন বয়েস। তাঁর ক্যাচটি ধরেন উন্মুক্ত চাঁদ। স্পেলের পরবর্তী ওভার করতে এসেই বিগ ব্যাশে ইতিহাস তৈরি করেন তিনি। প্রথম তিন বলেই ফিরিয়ে দেন সিডনি থান্ডারের তিন ব্যাটারকে। জেসন সাঙ্ঘা স্টাম্প আউট হওয়ার পরের বলে আউট হন অ্যালেক্স রস, তিনি লেগ বিফোর হন। এর পরের বলে ড্যানিয়েল স্যামসকেও লেগ বিফোর করেন বয়েস। এই উইকেটটি তুলে নেওয়ায় ডাবল হ্যাটট্রিক অর্থাৎ চার বলে চার উইকেট নেওয়ার নজির বিগ ব্যাশে তিনিই প্রথম গড়লেন।
এই ওভারের শেষে বয়েসের বোলিং ফিগার দাঁড়ায় ২ ওভারে ৭ রানের বিনিময়ে ৪ উইকেট। ম্যাচের ১১ ওভারে নিজের তৃতীয় ওভারটি করতে এসে তিনি ম্যাথু গিলকেসের উইকেটটি তুলে নেন। ফলে ২.১ ওভারে ৭ রানের বিনিময়ে তিনি ৫ উইকেট দখল করেন। যদিও এরপর ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই ছক্কা হাঁকান বেন কাটিং। এই ওভারের শেষে তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ৩ ওভারে ১৫ রানে ৫ উইকেট। শেষ ওভারে তিনি আরও ৬ রান দিলেও কোনও উইকেট পাননি।
রেকর্ড গড়লেও এই ম্যাচে পরাজয়ের পিছনেও বয়েসই দায়ী। তবে ব্যাট হাতে। ৫১ বলে ৭৭ রান করেছিলেন সিডনি থান্ডারের অধিনায়ক উসমান খাওয়াজা। কাটিং ২২ বলে ২০ রান করেন। সিডনি থান্ডার তুলেছিল ৮ উইকেটে ১৭০। শেষ অবধি তারাই ম্যাচটি জিতে নেয় ১ রানে। রান তাড়া করতে নেমে অধিনায়ক অ্যারন ফিঞ্চের ৬৪ বলে ৮২ রানের দৌলতেও মেলবোর্ন রেনেগেডস সাত উইকেটে ১৬৯ রানের বেশি এগোতে পারেনি। ম্যাচের শেষ বলে দরকার ছিল ২ রান। কিন্তু এই বলেই গুরিন্দর সান্ধুর শিকার হন বয়েস। ম্যাচে প্রথম বল খেলতে গিয়ে সেটিতেই আউট হন। একটা রান নিতে পারলে সিডনির রান ছুঁয়ে ফেলত মেলবোর্ন। উন্মুক্ত চাঁদ এই করেন ২২ বলে ২৯।












Click it and Unblock the Notifications