আজীবন দুঃখ করবেন তিনি, স্বীকারোক্তি ব্যানক্রফটের
ক্যামেরন ব্যানক্রফট জানিয়েছেন যা করেছেন তার জন্য আজীবন দুঃখ করবেন।
বল বিকৃতি কাণ্ডকে মাঠে যিনি রূপ দিয়েছিলেন সেই ক্যামেরন ব্যানক্রফটও নিজের অপরাধ স্বীকার করে নিলেন ফের একবার। জানিয় দিলেন ঘটনাটি ঘটার পর তিনি ঘাবড়ে গিয়েছিলেন ও মিথ্যা বলেছিলেন।
পারথে পৌঁছনোর পর তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলা থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট সবকিছু থেকেই নির্বাসিত। নিজের সমস্ত কাজের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন তিনি। তিনি ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আমি ক্রিকেট খেলাকে ভালোবাসি আমার কাছে দেশের হয়ে খেলা দারুণ গর্বের। আমি দুঃখিত যে আমার দিকে দেশবাসী তাকিয়ে থাকেন। আমি একজন রোল মডেল। আমি এমন কিছু করতে পারি না যাতে সকলের সম্মান নষ্ট হয়। ভবিষ্যতে আমি আমার কার্য পদ্ধতি সঠিকভাবে পরিচালনা করব। '
"Not a second has gone by when I haven’t wish to turn back time. It’s something I’ll regret for the rest of my life."
— The Cricketer (@TheCricketerMag) March 29, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এছাড়াও তিনি জানিয়েছন, 'শনিবার থেকে এক মুহূর্তের জন্যে যে সময় কাটছে সেটা আর ফিরে আসুক আমি চাইনা। মনে হচ্ছে ওই দিনের মধ্যাহ্নভোজের আগে ফিরে গিয়ে আবার সব ঠিক করি। এই ঘটনার জন্য আমি সারা জীবন অনুতাপ করব। আপনাদের হৃদয়ে একটু জায়গা দিন। একটু ফিরে আসতে দিন। '
"It is something I will regret for the rest of my life."
Cameron Bancroft apologises for his part in the ball-tampering incident, for which he was given a nine month ban.https://t.co/dtB8CMWo5d pic.twitter.com/BKrXmflueC
— ICC (@ICC) March 29, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ব্যানক্রফট শেষ অবধি জানিয়েছেন, সমাজের ভালোর জন্য কাজ করতে চাই।
Click it and Unblock the Notifications