দেশ হোক বা বিদেশ ছবিটা একই, কুৎসিত ট্রোলিং ব্যানক্রফটের বান্ধবীকে
ক্যামেরন ব্যানক্রফটের বান্ধবীকে খারাপ ভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হল
দেশ হোক বা বিদেশ সংস্কৃতি বদলাক বা ভৌগোলিক অবস্থান বদলাক মানুষের প্রবৃত্তি একইরকম থাকে ভারতে বিরাট কোহলি ক্রিকেট ইনিংসে ফ্লপ হলে দোষের ভাগী হন অনুষ্কা শর্মা। ঠিক তেমনিই ব্যানক্রফটের কালো কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় ভর্ৎসনার শিকার হলেন তাঁর বান্ধবী।

২৫ বছরের অজি ক্রিকেটার ব্যানক্রফটের বান্ধবী ২১ বছরের কেটলিন প্যারসি। দোষের মধ্যে প্রেমিক ক্যামেরনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি ছিল কেটলিনের। তাতে যে সমস্ত মন্তব্য পাওয়া গিয়েছে, যা রীতিমতো অশ্লীল ও আপত্তিকর।

ব্যানক্রফটের কাজের জন্য তাঁকেও রেয়াত করেননি কেউ লিখেছেন, 'তোমরা নোংরা মানুষ। তোমরা পৃথিবীর বোঝা। তোমাদের মরে যাওয়া উচিত।' আবার কেউ লেখেন, 'তোমরা ক্রিকেটকে কলঙ্কিত করেছো। তোমাদের লজ্জা পাওয়া উচিত।' শুধু এধরণের নয় কিছু কিছু মন্তব্য শালিনতার সীমা ছাড়িয়ে গিয়েছে, তাতে গালাগালিও রয়েছে।

পাশাপাশি ব্যানক্রফটের সঙ্গে তার ছবি যেন তিনি সোশ্যাল মিডিয়ায় থেকে তুলে দেন এমন উপদেশও এসেছে। লিখেছেন, 'অসহ্য ছবি সরিয়ে ফেলুন, ধোঁকাবাজ,ক্রিকেটের অসম্মান।'


পার্থে একটি বিশাল বড় পোশাক -পণ্য জায়ন্ট কোকাইয়ে রিটেল অ্যাসিসটেন্টের পদে কাজ করেন। এভাবে তিনি সকলের সমালোচনার শিকার হওয়ায় তাঁর বন্ধুরা তার সমর্থনে নামেন। এদিকে শুধু তারই নয় ব্যানক্রফটে -র সোশ্যাল মিডিয়ায় ১৬,০০০ ফলোয়ার রয়েছেন। স্ক্যান্ডাল সামনে আসার পর সকলে সেখানেও বিষোদগার করেছেন।












Click it and Unblock the Notifications