হেড কোচের পর ভারতীয় দলের সহকারিদেরও বাছতে চায় কপিল নেতৃত্বাধীন সিএসি, সিওএ-কে চিঠি
হেড কোচের পর ভারতীয় দলের সহকারিদেরও বাছতে চায় কপিল নেতৃত্বাধীন সিএসি, সিওএ-কে চিঠি
রবি শাস্ত্রীকে চতুর্থবারের জন্য ভারতীয় দলের প্রধান কোচ বেছেছে দেশের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি। রবি শাস্ত্রীর চাকরি পাকা হলেও টিম ইন্ডিয়ার ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ কে হবেন, তা এখনও ঠিক হয়নি। তাদের বাছতেও আগ্রহ দেখাল সেই ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি বা সিএসি।

সিওএ-কে চিঠি
বিসিসিআই সূত্রে খবর, সুপ্রিম কোর্ট মনোনিত কমিটি অফ অ্যাডভাইজারকে এ ব্যাপারে চিঠি লিখেছে ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেব নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি। জানিয়েছে, টিম ইন্ডিয়ার প্রধান কোচ নির্বাচনের পাশাপাশি দলের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ কে হবেন, সেটাও তারা ঠিক করতে চায়।

সংবিধানে নেই
বিসিসিআই-র সমবিধান অনুযায়ী কপিল দেবদের এই অনুরোধ মানা সম্ভব নয় বলেই সংস্থার এক কর্তার দাবি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধান অনুযায়ী নির্বাচকরা টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফদের নির্বাচন করবেন বলে জানানো হয়েছে।

প্রতিযোগিতায় কারা
বিসিসিআই সূত্রে এখনও পর্যন্ত যা খবর, রবি শাস্ত্রীর মতোই টিম ইন্ডিয়ায় নিজের চাকরি ধরে রাখতে পারেন বোলিং কোচ ভরত অরুণ। ফিল্ডিং কোচ হিসেবে আর শ্রীধর আরও একটা সুযোগ পেতে পারেন। তবে বিরাট কোহলিদের ব্যাটিং কোচ যে সঞ্জয় বাঙ্গার থাকবেন, তাও কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। সেক্ষেত্র বিক্রম রাঠোর টিম ইন্ডিয়ার নতুন ব্যাটিং কোচ হতে পারেন বলে খবর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications