Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সিএবি সংবর্ধনা দেবে রিচাকে, ভারতীয় দলে তাঁর সুযোগের নেপথ্যে সৌরভের অবদানের কথা জানালেন ঝুলন

মহিলাদের বিশ্বকাপ জেতা ভারতীয় দলের সঙ্গে আজ সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাল রিচা ঘোষ শিলিগুড়ি ফিরবেন।

শনিবার সিএবি রাজকীয় সংবর্ধনা দেবে রিচাকে। শিলিগুড়ির মেয়ের রিচাকে ভারতীয় দলে সুযোগ করে দেওয়ার ব্যাপারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কতটা অবদান ছিল, সে বিষয়ে আলোকপাত করলেন ঝুলন গোস্বামী।

সিএবির তরফে জানানো হয়েছে, আগামী শনিবার ৮ নভেম্বর ইডেন গার্ডেন্সেই হবে রিচার সংবর্ধনার অনুষ্ঠান। তাঁকে সোনার ব্যাট ও বল দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তাতে সই থাকবে সৌরভ ও ঝুলনের।

সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, "রিচা ঘোষ বিশ্ব মঞ্চে অসাধারণ প্রতিভা, ধৈর্য এবং লড়াইয়ের মনোভাব দেখিয়েছেন। এই স্বর্ণখচিত ব্যাট ও বল দিয়ে তাঁকে সম্মানিত করা ভারতীয় ক্রিকেটে তাঁর ব্যতিক্রমী অবদানের প্রতি আমাদের সামান্য স্বীকৃতি। রিচা বাংলা এবং সারা দেশের তরুণ ক্রিকেটারদের জন্য এক অনুপ্রেরণা।"

সিএবি আশা করে যে, এই স্বীকৃতি মেয়েদের আরও বেশি করে ক্রিকেট খেলার প্রতি আগ্রহী করবে এবং রিচার মতোই তাঁরা একই দৃঢ় সংকল্প নিয়ে স্বপ্নপূরণের পথে নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারবেন। জানা গিয়েছে, রিচার সংবর্ধনা অনুষ্ঠানে থাকবেন তাঁর বাবা-মা। রিচার খেলায় যাঁদের অবদান রয়েছে তাঁদের পাশাপাশি বাংলার প্রাক্তন মহিলা ক্রিকেটাররাও থাকবেন বলে জানা যাচ্ছে। আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

রিচার এখন বয়স মাত্র ২২। দেশের হয়ে ২টি টেস্ট, ৫১টি একদিনের আন্তর্জাতিক ও ৬৭টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। সদ্যসমাপ্ত বিশ্বকাপে তিনি সবচেয়ে বেশি ছয় মেরেছেন। তাঁর হার্ড হিটিংয়ের দক্ষতা প্রশংসিত হয়েছে।

এক সাক্ষাৎকারে ঝুলন গোস্বামী জানিয়েছেন রিচার কেরিয়ারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদানের কথা। ২০২০ সালে রিচার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। ১২ ফেব্রুয়ারি মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিকে। ২০২১ সালে রিচার ওডিআই অভিষেক হয় ম্যাকেতে অজিদের বিরুদ্ধেই। প্রথম টেস্ট খেলেন ২০২৩ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই।

ঝুলনের কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায় তখন বিসিসিআইয়ের সভাপতি। স্রেফ কম বয়সের কারণেই রিচাকে ভারতীয় দলের নেওয়ার পক্ষপাতী ছিলেন না নির্বাচকরা। কিন্তু অধিনায়ক ও হেড কোচ রিচাকে চাইছিলেন। সৌরভ তখন বলে রিচাকে দলে রাখার জন্য। তাঁর যুক্তি ছিল, অধিনায়ক ও কোচের মতামতকেই অগ্রাধিকার দেওয়া উচিত। বাকিটা ইতিহাস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+