রবিদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত! ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি ২০ সিরিজে দর্শক রাখা নিয়ে আশাবাদী সিএবি

আমেদাবাদে কাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজ ক্লিন স্যুইপ করার লক্ষ্যে নামছে ভারত। প্রথম দুটি ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছে রোহিত শর্মার দল। তারপরই টি ২০ সিরিজ খেলতে কলকাতায় পা রাখবে দুই দল। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে ইডেনের গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দেবে না বিসিসিআই। তবু এখনও আশা ছাড়ছে না সিএবি।

ভারত-ওঃ ইন্ডিজ টি ২০ সিরিজে দর্শক রাখা নিয়ে আশাবাদী সিএবি

আমেদাবাদে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি জগমোহন ডালমিয়া। মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে সংবর্ধিত করা হয়। সূত্রের খবর, ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি ২০ সিরিজ আয়োজন নিয়ে বোর্ড সচিব জয় শাহর সঙ্গে কথা হয়েছে সিএবি সভাপতির। এরপর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রবি কুমার ও অভিষেক পোড়েলকে নিয়ে কলকাতায় ফেরেন অভিষেক ডালমিয়া। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব দেবব্রত দাস-সহ সিএবি কর্তারা। অভিষেক পোড়েল গিয়েছিলেন ভারতীয় দলের স্ট্যান্ডবাই হিসেবে। যশ ধুল-সহ কয়েকজনের করোনা পজিটিভ হওয়ার কারণেই তিনি ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলেন। তবে রবি কুমার স্মরণীয় পারফরম্যান্স উপহার দেন। ৬ ম্যাচে তিনি ১০ উইকেট দখল করেন, সেরা বোলিং ৩৪ রানে ৪ উইকেট।

ভারত-ওঃ ইন্ডিজ টি ২০ সিরিজে দর্শক রাখা নিয়ে আশাবাদী সিএবি

সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর এদিন জানানো হয়েছে, বৈঠকে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি ২০ সিরিজ আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ফেব্রুয়ারির ১৬, ১৮ ও ২০ তারিখ ইডেনে হবে তিনটি টি ২০ আন্তর্জাতিক। ইতিমধ্যেই বিসিসিআইকে অনুরোধ করা হয়েছে এই সিরিজে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি প্রদানের জন্য। রাজ্য সরকার বাংলার বিভিন্ন স্টেডিয়ামে ৭৫ শতাংশ দর্শক নিয়ে খেলাধুলো আয়োজনের ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে। সেই নির্দেশিকাই সিএবির হাতিয়ার। যদিও ভারতীয় দলে করোনা সংক্রমণ ছড়ানোর পর বোর্ড যে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার মতো ঝুঁকি নেবে না তেমনটাই জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ। যদিও সিএবি পাল্টা দাবি করতে থাকে বোর্ডের তরফে তেমন নির্দেশ আসেনি। এরই মধ্যে আজ সিএবি যে বোর্ডের তরফে ইতিবাচক সাড়ার অপেক্ষাতেই রয়েছে তা আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করে গোটা বিষয়ে অন্য মাত্রা যোগ করল।

ভারত-ওঃ ইন্ডিজ টি ২০ সিরিজে দর্শক রাখা নিয়ে আশাবাদী সিএবি

আজই বাংলা দল রঞ্জি খেলতে কটক গিয়েছে। রঞ্জি ট্রফির ক্রীড়াসূচি দেখে রবি কুমার ও অভিষেক পোড়েলকে সংবর্ধনা প্রদানের বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে সিএবি। ইডেনের বাতিস্তম্ভগুলির সংস্কারের বিষয়েও অ্যাপেক্স কাউন্সিল সবুজ সঙ্কেত দিয়েছে। ইডেনের ফ্লাডলাইট সিস্টেম আমূল বদলে যাচ্ছে, ডিএমএক্স সুবিধা-যুক্ত এলইডি আলো লাগানোর কাজ দ্রুতই শুরু হবে। প্রথম ও দ্বিতীয় ডিভিশন লিগের ক্রীড়াসূচিও চূড়ান্ত হয়ে গিয়েছে। রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। করোনা পরিস্থিতির উন্নতি ঘটায় বাংলায় মহিলা ক্রিকেট ও দ্বিতীয় ডিভিশন টুর্নামেন্ট শুরু হয়েছে, এবার ইউনিভার্সিটি টুর্নামেন্টও চালু করে দেবে সিএবি। প্রথম ও দ্বিতীয় ডিভিশন লিগ শুরু ১৬ ফেব্রুয়ারি থেকে। অনূর্ধ্ব ১৮-সহ অন্যান্য টুর্নামেন্টও ধাপে ধাপে শুরু করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+