রঞ্জি অভিযানের আগে দলকে উদ্বুদ্ধ করলেন সৌরভ, ইডেনে চার পেসারে নামার ভাবনা বাংলার

বুধবার থেকে ইডেনে রঞ্জি ট্রফির ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলা ও উত্তরাখণ্ড। আজ ফের বাংলার অনুশীলনে হাজির থেকে গোটা দলকে উদ্বুদ্ধ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আগেও বাংলা দলের অনুশীলনে হাজির থাকতে দেখা গিয়েছিল মহারাজকে। আজও রঞ্জি অভিযান শুরুর আগে ইডেনে দলের অনুশীলনের সময় হাজির থেকে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের শুভেচ্ছা জানালেন সৌরভ।

অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ, সহ অধিনায়ক অভিষেক পোড়েলের পাশাপাশি বোলার আকাশ দীপের সঙ্গে আলাদাভাবে কথা বলতে দেখা গিয়েছে সৌরভকে। সূত্রের খবর, প্রথম একাদশ কেমন হচ্ছে সেটাও জানার চেষ্টা করেছেন সিএবি সভাপতি। অনুশীলনের পর ড্রেসিংরুমে ক্রিকেটারদের উদ্দেশে উৎসাহ ও অনুপ্রেরণা জোগানোর বার্তাও দেন সৌরভ।

ইডেন থেকে বেরনোর সময় সৌরভ সাংবাদিকদের বলেন, "আমাদের দল ভালো অল-রাউন্ড। ইতিবাচকভাবে, ভালো মানসিকতা নিয়ে মরশুম শুরু করা গুরুত্বপূর্ণ। আমি খেলোয়াড়দের ম্যাচের জন্য শুভ কামনা জানাই এবং আমি নিশ্চিত যে তাঁরা মাঠে তাঁদের সেরাটা উজাড় করে দেবেন।"

আকাশ দীপ বলেন, "ঘরোয়া ক্রিকেটে বাংলার অন্যতম সেরা বোলিং লাইন-আপ রয়েছে। আমরা ইতিবাচকভাবে মরশুম শুরু করতে আত্মবিশ্বাসী এবং বাংলার জন্য গৌরব অর্জন করতে আমরা আমাদের সেরাটা দেব। আমি মহম্মদ শামির সঙ্গে বোলিং করার এবং তাঁর থেকে শেখার অপেক্ষায় আছি।"

সূত্রের খবর, বাংলা প্রথম ম্যাচে চার পেসারে নামছে। মহম্মদ শামি কলকাতায় চলে এসেছেন। তিনি কাল দলের সঙ্গে অনুশীলন সারবেন। শামি, আকাশ, সুরজ সিন্ধু জয়সওয়ালের সঙ্গে চতুর্থ পেসার সৌরভ সিং হতে পারেন বলে চর্চা রয়েছে। একাদশে থাকবেন বিশাল ভাটিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+