সৌরভকেই আইসিসি-র শীর্ষ পদে দেখতে চান সিএবি সভাপতি, অন্তত এক টেস্ট চায় ইডেন

সৌরভকেই আইসিসি-র শীর্ষ পদে দেখতে চান সিএবি সভাপতি, অন্তত এক টেস্ট চায় ইডেন

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেই আইসিসি-র শীর্ষ পদে দেখতে চান ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। করোনা ভাইরাসের জন্য গত মার্চে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে স্থগিত হওয়ায়, আগামী বছর কলকাতার ইডেন গার্ডেন্সে অন্তত একটি টেস্ট চান সিএবি সভাপতি। ঠিক কী বলেছেন অভিষেক ডালমিয়া, তা জেনে নেওয়া যাক।

সৌরভকেই আইসিসি-র শীর্ষ পদে দেখতে চান

সৌরভকেই আইসিসি-র শীর্ষ পদে দেখতে চান

বিসিসিআই সভাপতি তথা দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেই আইসিসি চেয়ারম্যান পদে দেখতে চান সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। মহারাজের নেতৃত্ব দানের সহজাত ক্ষমা তাঁকে এই পদের যোগ্য বানিয়েছে বলে মনে করেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সর্বময় কর্তা।

ভারতেরই নেতৃত্ব দেওয়া উচিত

ভারতেরই নেতৃত্ব দেওয়া উচিত

করোনা ভাইরাসের জেরে বিশ্ব ক্রিকেটে যে শূন্যতা তৈরি হয়েছে, তা ভারতই পূরণ করতে পারে বলে মনে করেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। তিনি মনে করেন, শশাঙ্ক মনোহরের পর কোনও ভারতীয়েরই ওই পদে বসা উচিত। আর সেই ব্যক্তি যদি সৌরভ গঙ্গোপাধ্যায় হন, তবে বিশ্ব ক্রিকেটের প্রেক্ষাপট পরিবর্তন হতে বাধ্য বলে বিশ্বাস করেন ডালমিয়া।

অন্তত একটি টেস্ট চায় সিএবি

অন্তত একটি টেস্ট চায় সিএবি

গত মার্চে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ান ডে ম্যাচ হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের জেরে সেই ম্যাচ স্থগিত হয়ে যায়। সেই শূন্যস্থান পূরণের জন্য আগামী বছর ইডেনে অন্তত একটি টেস্ট ম্যাচ হোক, বিসিসিআইয়ের কাছে সেই আবেদনই করেছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।

ভারত বনাম ইংল্যান্ড

ভারত বনাম ইংল্যান্ড

আগামী বছরে ভারত সফরে আসার কথা ইংল্যান্ডের। বিরাট কোহলিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন জো রুটরা। সেই সিরিজের একটি ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করার জন্য মরিয়া হয়ে উঠেছে সিএবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+