CAB: প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকার অবমাননা! ভুল থেকে শিক্ষা নেয়নি সিএবি, শুরু বিতর্ক
বর্তমানে বঙ্গ ক্রিকেটে সাফল্য কম বিতর্ক বেশি। এর মধ্যে বিতর্ক যেন পিছু ছাড়ছে না সিএবির। কয়েক দিন আগে ইডেনে মহা সমারহে ভারত-ইংল্যান্ডের মধ্যে টি২০ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হল। সেই ম্যাচে জাতীয় পতাকার অবমাননা করে বিতর্কে জড়িয়েছিল সিএবি, তার রেশ কাটতে না কাটতেই ফের দেশের জাতীয় পতাকার অবমাননা! তাও আবার প্রজাতন্ত্র দিবসে।
রবিবার সারা দেশের মতো বঙ্গ ক্রিকেটের সদর দপ্তরেও ৭৬তম সাধারণতন্ত্র দিবস পালিত হল। সিএবির ক্লাব হাউসে জাতীয় পতাকা উত্তোলন করেন সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন সিএবির অন্য কর্তারাও। কিন্তু কিন্তু বিতর্ক সিএবির সোশ্যাল মিডিয়া পেজে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সিএবির ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানেই দেখা গেল জাতীয় পতাকার উল্টো প্রদর্শন।

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা উপলক্ষ্যে সিএবির সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে জাতীয় পতাকার অ্যানিমেশনের ছবি পোস্ট করা হয়। একটি ছবিতে দেখা যায় ইডেনের উপরে ড্রোন থেকে জাতীয় পতাকা উড়ছে। কিন্তু সেই ছবি ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। কারণ সেই ছবি দেখা যাচ্ছে জাতীয় পতাকার উল্টো প্রদর্শন। দেশের জাতীয় পতাকার প্রতি অবহেলার চূড়ান্ত নিদর্শন।
ভুল থেকে শিক্ষা নেয় না সিএবি। কারণ কয়েকদিন আগেই ভারত-ইংল্যান্ড ম্যাচ উপলক্ষ্যে জাতীয় পতাকার রঙে ইডেনকে সাজানো হয়েছিল। কিন্তু জাতীয় পতাকার রঙই ভুল ছিল সেই সময়। সেটা থেকে যে সিএবি কোনও শিক্ষাই নেয়নি এবার সেটার প্রমাণ পাওয়া গেল। এমনকি বিতর্ক হওয়ার পরেও সিএবি ভুল শুধরে নেয়নি। সেই একই ছবি দেখা যাচ্ছে ফেসবুক পেজে ২৪ ঘণ্টা পরেও।
ভিডিওতে দেখা গিয়েছে, ইডেনের বুকে ড্রোনে উড়ছে উল্টো জাতীয় পতাকা। দ্বিতীয় জাতীয় পতাকা ঠিক ভাবেই রয়েছে। এই প্রসঙ্গে ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে সিএবি সচিব নরেশ ওঝার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন। তবে সহ সভাপতি অমলেন্দু বিশ্বাস বলেন, সিএবির কর্মীরা এই কাজগুলি করেন। নিশ্চই দেখতে হবে কাদের ভুল হয়েছে। বাকিটা সভাপতি বলতে পারবেন। যুগ্ম সচিব দেবব্রত দাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি।
এখানেই শেষ নয় , কয়েক দিন আগেই ভারত-ইংল্যান্ড টি২০ আন্তর্জাতিক ম্যাচে সিএবির মিডিয়া ম্যানেজারের একাধিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠছে সিএবি কর্তাদের বার বার এই ধরনের কর্মকাণ্ড নিয়ে। ভুল নিয়ে আর কবে শিক্ষা নেবে সিএবি?
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications