সাইক্লোন ইয়াস থেকে রক্ষা করতে মাঠকর্মীদের জন্য মানবিক পদক্ষেপ সিএবি-র
অভিমুখ বদলালেও সাইক্লোন ইয়াসের প্রভাবে ফের প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে চলেছে বাংলা। কলকাতাতেও ঝড়ের সঙ্গে ভারী থেকে অতিভারীর বৃষ্টির সতর্কতা রয়েছে। দুর্যোগের প্রাক্কালে মাঠকর্মীদের জন্য মানবিক পদক্ষেপ করল সিএবি।

করোনা পরিস্থিতিতে এর আগে ইডেনের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছিল সেফ হোম তৈরির লক্ষ্যে। সাইক্লোন ইয়াস তাণ্ডব চালানোর আগেই কলকাতা ময়দানের সমস্ত তাঁবুতে যাঁরা থাকেন তাঁদের জন্য কাল বিকেল থেকেই খুলে দেওয়া হবে ইডেনের দরজা। ময়দানের তাঁবুগুলিতে মাঠকর্মী, ক্যান্টিনকর্মীরা থাকেন। গাছপালা ভেঙে যাতে বড় কোনও অঘটন না ঘটে তা নিশ্চিত করতে প্রাকৃতিক দুর্যোগের সময় ইডেনের গ্যালারির নীচে তাঁদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করছে সিএবি।

আগামীকাল বিকেল থেকে ২৮ মে সকাল অবধি সেখানে থাকতে পারবেন মাঠকর্মীরা। এ ব্যাপারে সিএবি ইতিমধ্যেই তাঁদের অনুমোদিত সংস্থাগুলিকে চিঠি পাঠিয়েছে। এমনকী অন্যান্য ক্রীড়া সংস্থাদেরও যাদের তাঁবু ময়দানে রয়েছে এবং সেখানে যাঁরা থাকেন তাঁদেরও ইডেনে সরিয়ে নিয়ে আসার অনুরোধ করা হয়েছে।

সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেছেন, আমাদের সিস্টেমের সঙ্গে মাঠকর্মীরা অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাঁদের অবদান অনস্বীকার্য। এই দুর্যোগের সময় তাঁদের সকলের নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের প্রধান কাজ। সেই কারণেই আমরা আমাদের কর্তব্যপালনে অবিচল থেকেই এই পদক্ষেপ করেছি। কোনও ক্লাব বা প্রতিষ্ঠান যদি তাঁদের মাঠকর্মীদের ইডেনে নিয়ে আসতে চান যে কোনও প্রয়োজনে তাঁরা যুগ্ম সচিব দেবব্রত দাসকে ৯৮৩১২৮৯৬০৭ নম্বরে ফোন করতে পারেন। ময়দানের সমস্ত তাঁবুতেই যাঁরা থাকেন তাঁদের সকলকেই ইডেনে নিয়ে আসা যেতে পারে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications