অবশেষে বাংলা ছাড়ার অনুমতি পেলেন দিন্দা, কী জানাল সিএবি

অবশেষে বাংলা ছাড়ার অনুমতি পেলেন দিন্দা, কী জানাল সিএবি

অবশেষে বাংলা ছাড়ার অনুমতি পেলেন রাজ্য দলের কোচ অরুণ লাল ও প্রাক্তন সতীর্থ রণদেব বসুর সঙ্গে দ্বন্দ্বে জড়ানো ফাস্ট বোলার অশোক দিন্দা। তাঁকে অন্য রাজ্যে খেলার ছাড়পত্র দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি। বুধবার এ ব্যাপারে এক বিবৃতি জারি করে দিন্দার উদ্দেশে বিশেষ বার্তাও দিয়েছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।

দিন্দাকে ছেড়ে দিল সিএবি

দিন্দাকে ছেড়ে দিল সিএবি

দীর্ঘদিনের চাপানউতোর শেষে রাজ্যের অন্যতম সফল ফাস্ট বোলার অশোক দিন্দাকে বাংলা ছাড়ার অনুমতি দিয়েই দিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি। বাংলা ক্রিকেট দলের হেড কোচ অরুণ লাল এবং বোলিং কোচ তথা প্রাক্তন সতীর্থ রণদেব বসুর সঙ্গে দ্বন্দ্বের জেরে কোণঠাসা হয়ে বাংলা ছাড়ার আবেদন আগেই করেছিলেন দিন্দা।

কী লিখলেন ডালমিয়া

কী লিখলেন ডালমিয়া

অশোক দিন্দাকে আন্তরিকভাবেই বাংলা ছাড়ার অনুমতি দিয়েছে সিএবি। ফাস্ট বোলরকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়ে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া লিখেছেন যে তাঁরা বিশ্বাস করেন দিন্দার মধ্যে এখনও অনেক ক্রিকেট অবশিষ্ট রয়েছে। প্রাক্তন ভারতীয় তারকা যে দলের হয়েই খেলুন, সফল হবে বলেও বিশ্বাস করেন ডালমিয়া। পাশাপাশি দিন্দা ফের বাংলার হয়ে খেলবে বলেও বিশ্বাস করেন সিএবি সচিব।

দিন্দাকে নিয়ে বিতর্ক

দিন্দাকে নিয়ে বিতর্ক

অভিযোগ, গত মরশুমের রঞ্জি ট্রফি চলার সময় বাংলার প্রাক্তন ফাস্ট বোলার তথা বর্তমান বোলিং কোচ রণদেব বসুকে প্রকাশ্যেই হেনস্থা করেছিলেন অশোক দিন্দা। তা নিয়ে বিতর্ক চরমে উঠেছিল। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র কড়া বার্তা সত্ত্বেও এ ব্যাপারে ক্ষমা চাইতে রাজি হননি দিন্দা। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত মরশুমের রঞ্জি ট্রফির অধিকাংশ ম্যাচে তাঁকে বসিয়ে রাখা হয়েছিল। তা সত্ত্বেও টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল বাংলা ক্রিকেট দল। দুর্দান্ত বোলিং করেছিলেন ঈশান পোড়েল, আকাশদ্বীপ ও মুকেশ কুমারের মতো তরুণরা। অন্যদিকে তিনি রাজনীতির শিকার বলে অভিযোগ করেছেন অশোক দিন্দা। যদিও দিন্দার অভিযোগ ও তাঁর বাংলা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি যুযুধান রণদেব বসু।

দিন্দার কেরিয়ার এক ঝলকে

দিন্দার কেরিয়ার এক ঝলকে

ভারতের হয়ে ১৩টি ওয়ান ডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা অশোক দিন্দা দুই ফর্ম্যাটে যথাক্রমে ১২ ও ১৭টি উইকেট নিয়েছেন। ২০১৩ সালে টিম ইন্ডিয়ার জার্সিতে শেষবার মাঠে নামতে দেখা গিয়েছিল দিন্দাকে। বাংলার হয়ে ১১৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা অশোক দিন্দা ৪২০টি উইকেট নিয়েছেন। কিংবদন্তি উৎপল চ্যাটার্জীর পর তিনিই বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বাধিক উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+