ঠান্ডা পানীয় থেকে পড়ার অ্যাপ, আইপিএলে টাইটেল স্পনসর হওয়ার লড়াইয়ে এগিয়ে কারা

ঠান্ডা পানীয় থেকে পড়ার অ্যাপ, আইপিএলে টাইটেল স্পনসর হওয়ার লড়াইয়ে এগিয়ে কারা

আইপিএল ২০২০ তে ভিভো অতীত। সীমান্ত সংঘর্ষের জেরে ভারত-চিন সম্পর্কে ফাটল ধরায় চাপের মুখে আসন্ন আইপিএল ২০২০-র আসর থেকে সরে গিয়েছে ভিভো। এই পরিস্থিতিতে নতুন করে টাইটেল স্পনসরের জন্য দরপত্র ছাড়তে চলেছে বিসিসিআই।

কবে থেকে দরপত্র বিক্রি শুরু হবে

কবে থেকে দরপত্র বিক্রি শুরু হবে

আজ ভিভোর সঙ্গে এই মরসুমে কোনও সম্পর্ক থাকছে না বলে সরকারিভাবে বিসিসিআই জানিয়ে দিয়েছে। এরপর চলতি সপ্তাহেই বোর্ড আমিরশাহী আইপিএলের জন্য নতুন টাইটেল স্পনসর খুঁজতে দরপত্র বিক্রি করতে চলেছে।

টাইটেল স্পনসর হওয়ার লড়াইয়ে আগ্রহী কোম্পানিদের তালিকা

টাইটেল স্পনসর হওয়ার লড়াইয়ে আগ্রহী কোম্পানিদের তালিকা

২০২০ সালের আইপিএল টাইটেল স্পনসর হতে পড়ুয়াদের জন্য তৈরি জনপ্রিয় শিক্ষা অ্যাপ বাইজুস,ঠান্ডা পানীয় প্রস্তুত কারক সংস্থা কোকা কোলা দরপত্র কিনতে আগ্রহী বলে জানা গিয়েছে।

ভারতের জাতীয় দলের সঙ্গে যুক্ত বাইজুস

ভারতের জাতীয় দলের সঙ্গে যুক্ত বাইজুস

বাইজুস অ্যাপটি ভারতীয় দলের সঙ্গে যুক্ত। ২০১৯ সালে ওপোর পরিবর্তে বাইজুস ভারতীয় জাতীয় ক্রিকেট দলের জার্সি স্পনসর হয়।

কেকেআরের সঙ্গে যুক্ত রয়েছে বাইজুস

কেকেআরের সঙ্গে যুক্ত রয়েছে বাইজুস

বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে বেঙ্গালুরুর এই সংস্থার যোগাযোগ রয়েছে। কেকেআর মালিক শাহরুখ বাইজুস অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। সেই সঙ্গে কেকেআর দলের টিম স্পনসর হিসেবে বাইজুস যুক্ত হয়েছে।

কোকা কোলার সুনাম

কোকা কোলার সুনাম

অন্যদিকে ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিন ধরে ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থা কোকাকোলা বিনিয়োগ করেছে। একসময় এই সংস্থা বোর্ডের বিভিন্ন টুর্নামেন্টের টাইটেল স্পনসর ছিল। এবার সেই সংস্থা আইপিএলের সঙ্গে যুক্ত হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+