দিল্লির বিরুদ্ধে বিধ্বংসী বাটলার, পেয়ে গেলেন অরেঞ্জ ক্যাপ

বাটলার ইজ ব্যাক ! আইপিএলের তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাট ফের ঝড় তুললেন জস বাটলার। ৫১ বলে করলেন ৭৯ রান। তার সামনে দিশেহারা হয়ে গেল দিল্লির বোলিং লাইন আপ।ঋতুরাজ গাইকোয়াড়কে সরিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের জায়গাও দখল করে নিলেন ব্রিটিশ তারকা ব্যাটসম্যান।

২০২২ সালে তার মাথাতেই উঠেছিল অরেঞ্জ ক্যাপ। এবারও শুরু থেকেই বিধ্বংসী ফর্মে দেখা যাচ্ছে ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যানকে। প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫৪ রান করেন বাটলার। এরপর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে রান পাননি। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বর্ষাপাড়া স্টেডিয়ামে ব্যাট জ্বলে উঠলেন বাটলার।

জস বাটলার

যশস্বী জয়সওয়ালের সঙ্গে জুটি বেধে প্রথমেই দলের জন্য বড় রানের ভিত গড়ে দিলেন। তার এবং জয়সওয়ালের জুটিতে প্রথমেই স্কোরবোর্ডে উঠল ৯৮ রান।দিল্লির বিরুদ্ধে বাটলারের ৭৯ রানের ইনিংসটা সাজানো ছিল ১১ টি ৪ এবং একটি ছক্কা দিয়ে।গতবার যেখানে শুরু করেছিলেন , এবার আইপিএলে সেখান থেকেই শুরু করেছেন ব্রিটিশ ব্যাটসম্যান।

যদিও এরপর আর ফিল্ডিং করতে আর নামেননি বাটলার। তার পরিবর্তে ইমপ্যাপ্ট প্লেয়ার হিসাবে খেলানো হয় খলিল আহমেদকে। যদিও ব্যাট হাতেই কাজের কাজটি করে ফেলেছেন বাটলার। ঋতুরাজ গাইকোয়ারের থেকে ফের অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিলেন ব্রিটিশ এই তারকা ব্যাটসম্যান। তিনটি ম্যাচে বাটলারের নামের পাশে ১৫২ রান। দ্বিতীয় স্থানে থাকা ঋতুরাজের সংগ্রহ ১৪৯।

জস বাটলার

ম্যাচের বিরতিতে বাটলার বলেন, 'আমার আঙ্গুলে লেগেছ এমনকি সেলাইও পড়েছে। তবে এখন আমি আগের তুলনায় অনেকটাই ভালো আছি। অরেঞ্জ ক্যাপ ফিরে পেয়ে ভালো লাগছে। দলের জন্য একটা ভালো রান করতে পেরেছি। এই মাঠের উইকেটটা দারুন। এটা দারুণ ব্যাটিং উইকেট বিশেষ করে আউট ফিল্ড অত্যন্ত ভালো। পাওয়ার প্লে-তে আমরা খুব ভালো ব্যাটিং করেছিলাম।'

জস বাটলার

একইসঙ্গে দলের বোলারদের উপর ভরসা রাখছেন বাটলার তিনি বলেছেন,'আমাদের দলে অশ্বিন, চাহালের মতো দুইজন পিনার আছে। আশা করছি ওর খুব ভালো বোলিং করতে পারবে। দুজনে নতুন বলে খুব ভালো বল করতে পারে।'

গত বছর ব্যাট হাতে গোটা আইপিএলে ৮৬ রান করেছিলেন বাটলার। জিতে নিয়েছিলেন অরেঞ্জ ক্যাপ। এবারও তার ব্যাট ভরসা দিচ্ছে রাজস্থানকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+