একদিনের সিরিজে নেই বুমরা! দলে এলেন তরুণ পেসার, নিউজিল্যান্ডে খেলবেন সিদ্ধার্থ কল-ও
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজ এবং নিউজিল্যান্ডের সফরে জসপ্রিত বুমরাকে বিশ্রাম দেওয়া হল। বদলে দলের সঙ্গে যোগ দেবেন মহম্মদ সিরাজ। নিউজিল্যান্ডে টি২০আই খেলবেন সিদ্ধার্থ কল-ও।
টেস্ট সিরিজ শেষ। এবার পালা অস্ট্রেলিয়া বনাম ভারত একদিনের সিরিজের। কিন্তু মঙ্গলবার (৮ জানুয়ারি) বিসিসিআই জানিয়েছে সাদা বলের ক্রিকেটে ভারতের এই মুহূর্তের সেরা জোরে বোলার জসপ্রিত বুমরাকে বিশ্রাম দেওয়া হচ্ছে। তাঁর বদলে দলের সঙ্গে যোগ দেবেন তরুণ পেসার মহম্মদ সিরাজ। এছাড়া নিউজিল্যান্ডে টি২০আই সিরিজে খেলবেন সিদ্ধার্থ কল-ও।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ টেস্টের সিরিজে বুমরা ১৫৭.১ ওভার বল করেছেন। ১৭ গড়ে ২১টি উইকেট দখল করেছেন। তিনি ছাড়া বিক দুই পেসার মহম্মদ শামি ও ইশান্ত শর্মাও ১০০ ওভারের উপর বল করেছেন। তবে বুমরার মতো সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত নন শামি ও ইশান্ত। বোর্ডের তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে বুমরাকে বিশ্রাম দেওয়া হল বোলারদের ওয়ার্কলোডের কথা মাথায় রেখে। বোর্ড মনে করছে তাঁর পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন।
দেল সুযোগ পাওয়া মহম্মদ সিরাজ তাঁর শেষ রঞ্জি ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে ৭ উইকেট শিকার করেছেন। এছাড়া নিউজিল্যান্ডে লিস্ট এ ম্যাচে কিউইদের বিরুদ্ধেও ভাল ফর্মে ছিলেন তিনি। আর সিদ্ধার্থ কল কেরল ও হায়দরাবাদের বিরুদ্ধে শেষ দুই রঞ্জি ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে তিনটি ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন। শেষ ম্যাচে ৪ উইকেট দখল করেন।
১২ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হচ্ছে। শেষ হবে ১৮ তারিখ। তারপর ভারত যাবে নিউজিল্যান্ডে। সেখানে ২৩ জানুয়ারি থেকে শুরু হবে ৫ ম্যাচের ওডিআই সিরিজ। আর ১০ ফেব্রুয়ারি থেকে হবে তিনটি টি২০আই ম্যাচের সিরিজ।
ভারত আগেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের একদিনের সিরিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০আই সিরিজের দল ঘোষণা করেছিল। দুটি দলেই ছিলেন বুমরা। এখন এই পরিবর্তনের পর দেখে নেওয়া যাক কী দাঁড়াল সেই দুই দলের চেহারা।
Update: Jasprit Bumrah has been rested for the upcoming ODI series against Australia and India's Tour of New Zealand. Mohammed Siraj to replace him. @sidkaul22 added to India's T20I squad. #TeamIndia
Details: https://t.co/tc4yndy40I pic.twitter.com/92E0hpuF5a
— BCCI (@BCCI) January 8, 2019
নিউজিল্যান্ড টি২০আই সিরিজের ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, কেদার যাদব, এমএস ধোনি, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, কে খলিল আহমেদ, সিদ্ধার্থ কল
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী
Click it and Unblock the Notifications