রাহানের শতরান, বুমরাহের পাঁচ উইকেট, ওয়েস্ট ইন্ডিজকে ১০০ রানে অলআউট করে ম্যাচ জিতল ভারত

আগুনে বোলিং জসপ্রীত বুমরাহের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ক্যারিবিয়ান ব্যাটিংয়ের কোমড় ভেঙে দিলেন বুম বুম বুমরাহ।

আগুনে বোলিং জসপ্রীত বুমরাহের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ক্যারিবিয়ান ব্যাটিংয়ের কোমড় ভেঙে দিলেন বুম বুম বুমরাহ। যার সুবাদে দ্বিতীয় ইনিংসে জেসন হোল্ডারদের মাত্র ১০০ রানে অল-আউট করল ভারত। কোহলিরা ম্যাচ জিতল ৩১৮ রানের ব্যবধানে।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট

প্রথম ইনিংসে ৮১ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেন অজিঙ্ক রাহানে। দু'বছর পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি হাঁকালেন রাহানে। অল্পের জন্য শতরান হাতছাড়া করেন হনুমা বিহারী। ৯৩ রানের ইনিংস খেলেন হনুমা। দুই ডানহাতির বড় রানের সুবাদে স্কোরবোর্ডে ৩৪৩/৭ তুলে ইনিংস ছাড়ে ভারত। ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজকে ৪১৯ রানের টার্গেট ছুঁড়ে দেয় কোহলি অ্যান্ড কোম্পানি

ক্যারিবিয়ানদের ব্যাটিং ধস

পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে এরপরই ক্যারিবিয়ানদের ব্যাটিং ধস। দলের হয়ে একমাত্র কেমার রোচ ৩৮ রান পেয়েছেন। বাকিরা কেউই সম্মানজনক রান পাননি। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ইশান্ত ৩টি ও শামি দুটি ও জসপ্রীত বুমরাহ মাত্র ৭ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন। টেস্ট কেরিয়ারে এই নিয়ে ৪ বার ৫ উইকেট পেলেন বুমরাহ।

সিরিজে এগিয়ে গেল ভারত

৩১৮ রানে ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ৩০ অগাস্ট থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+