উইসডেনের বিচারে সেরা ক্রিকেটার বুমরা-মান্ধানা, 'হল অফ ফেম'-এ বিশ্বনাথ-অমরনাথ

উইসডেন ইন্ডিয়া আলমানাকের বিচারে বছরের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিলেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরা ও দেশের মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানা।

উইসডেন ইন্ডিয়া আলমানাকের বিচারে বছরের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিলেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরা ও দেশের মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানা। সম্মানিক 'হল অফ ফেম'-এ স্থান দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেটের লেজেন্ড গুন্ডাপ্পা বিশ্বনাথ ও লালা অমরনাথকে।

জসপ্রীত বুমরা

জসপ্রীত বুমরা

ইংল্যান্ড বিশ্বকাপে বল হাতে ত্রাস তৈরি করা ভারতের জসপ্রীত বুমরা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে হ্যাটট্রিক করেন। ভারতীয় দলে অপরিহার্য হয়ে ওঠা এই গুজরাত তনয়কে বছরের সেরা ক্রিকেটার বেছেছেন উইসডেন ইন্ডিয়া আলমানাক।

স্মৃতি মান্ধানা

স্মৃতি মান্ধানা

ভারতের মহিলা ক্রিকেট দলের বাঁ-হাতি ব্য়াটসম্যান স্মৃতি মান্ধানাকে ২০১৮ সালে সেরা বাছে বিসিসিআই। একই বছর স্মৃতিকে সেরা মহিলা ক্রিকেটার নির্বাচন করে আইসিসি। তাঁকেই বছরের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় ঠাঁই দিয়েছে উইসডেন। লেজেন্ড মিতালি রাজ ও দীপ্তি শর্মার পর তৃতীয় মহিলা ক্রিকেটার হিসেবে সম্মানজনক পুরস্কার পাচ্ছেন স্মৃতি।

 পাঁচে আর কাঁরা

পাঁচে আর কাঁরা

উইসডেন প্রকাশিত বছরের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় পাকিস্তানের ফকর জামান, শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে ও আফগানিস্তানের রশিদ খান রয়েছেন।

হল অফ ফেম

হল অফ ফেম

ক্রিকেটীয় কেরিয়ারে অসাধারণ কীর্তির মালিক ভারতীয় লেজেন্ড গুন্ডাপ্পা বিশ্বনাথ ও লালা অমরনাথকে সম্মানিত করল উইসডেন। তাঁদের সম্মানিক 'হল অফ ফেম'-এ স্থান দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+