বুমরাহকে বাউন্সার রোহিত শর্মার, সিনিয়রকে দারুণ সামলালেন তরুণ পেসার
রোহিত শর্মা তাঁর মুম্বই ইন্ডিয়ন্সের অধিনায়ক, অন্যদিক টিম ইন্ডিয়ার সিনিয়র কিন্তু তাও রোহিতের প্রশ্নে মুখে কুলুপ বিরাটের
ফাঁদ চারদিকে পাতা, পা দিয়েছ কী মরেছ। ভারতীয় দলে এখন লেগ পুলিং চলে দারুণ। দলের সিনিয়র-জুনিয়র বন্ধুত্বটা খুবই দৃঢ়, তা বলে ইয়ার্কি হবে না এমনটা কিন্তু নয়।
এই রকমই একটা দারুণ ইয়ার্কির শিকার করার চেষ্টা চলছিল বুমরাহকে। আর যাঁর মাথা থেকে আইডিয়া বেরিয়েছিল তিনি রোহিত শর্মা। রোহিতের মুম্বই ইন্ডিয়ন্স দলে খেলেই উঠে এসেছেন এই তরুণ পেসার জসপ্রীত বুমরাহ। ক্যান্ডিতে একদিনের সিরিজ জয়ের দিনে পাঁচ উইকেট পেয়েছিলেন বুমরাহ। আন্তর্জাতিক কেরিয়ারে প্রথমবার পাঁচ উইকেট পাওয়া বুমরাহ তাই ছিলেন বিন্দাস মেজাজে। ম্যাচের পর বোর্ডের ওয়েবসাইটের জন্য মেজাজি বৈঠক জমে ওঠে দু'জনের।
ভালই চলছিল সাক্ষাৎকার পর্ব, কিন্তু শেষে যে তাঁর জন্য় বাউন্সার অপেক্ষা করছে তা ভাবতেও পারেননি বুমরাহ। দুম করে রোহিত তাঁকে জিজ্ঞাসা করে বসেন প্রিয় অভিনেত্রীর নাম। এর আগে অজিঙ্ক রাহানেকে এই প্রশ্ন করা হলে তিনি সযত্নে এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু বুমরাহ বুদ্ধিদীপ্ত ভাবে বলটি খেলেন, জানিয়ে দেন এটা ক্রিকেটের বাইরের প্রশ্ন, উল্টে ঘুরিয়ে তিনি রোহিতকে তাঁর দুরন্ত শতরানের ইনিংস নিয়ে প্রশ্ন করেন।
MUST WATCH - Presenting the @ImRo45 - @Jaspritbumrah93 chat from Kandy by @RajalArora https://t.co/Vuv61zHZde #TeamIndia #SLvIND pic.twitter.com/u8SNzkmFQa
— BCCI (@BCCI) August 28, 2017
এদিকে রোহিত এখনও মজে ক্যান্ডি ম্যাচে তাঁর মাহির সঙ্গে দুরন্ত পার্টনারশিপ নিয়েই। এই নিয়ে একটা যুতসই নামও ভেবে বার করেছেন তিনি। 'আইসম্যান - হিটম্যান 'জুটিকে নিয়ে উচ্ছ্বসিত রো'হিট'।
Special night with the special man. Great way to win the series. #WeMarchOn #IceMan&Hitman pic.twitter.com/qad1WfGaR8
— Rohit Sharma (@ImRo45) August 28, 2017
Click it and Unblock the Notifications