AUS vs IND: ম্যাচের মধ্যেই বুমরাহ ছুটলেন হাসপাতালে, কঠিন সময়ে ভারতীয় দলের নেতৃত্বে ফের কোহলি

সিডনিতে দ্বিতীয় দিনের শুরুটা দারুনভাবেই করেছিল ভারত। লাঞ্চের আগেই অস্ট্রেলিয়ার পাঁচ উইকেট ফেলে দেয় ভারত। কিন্ত লাঞ্চের বিরতির পরই বিরাট ধাক্কা ভারতীয় দলের জন্য। মাঠ ছাড়লেন অধিনায়ক জসপ্রীত বুমরাহ। এখানেই শেষ নয়, আতঙ্ক বাড়িয়ে চলে গেলেন সিডনির স্থানীয় হাসপাতালে। তাঁর পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি।

প্রথম দিনের শেষে আগ্রাসী বোলিং করেছিলেন বুমরাহ। শুক্রবার যেখানে শেষ করেছিলেন শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে সেখান থেকেই শুরু করেন বুমরাহ। দিনের শুরুতেই আঘাত করলেন প্রতিপক্ষ শিবিরে। মার্নাস লাবুশেনকে ফেরালেন ২ রানে। সেইসঙ্গে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান বুমরাহ।

এরপর লাঞ্চের বিরতিতে যায় দুই দল। মধ্যাহৃভোজের বিরতি থেকে ফিরে এসে ১ ওভার বোলিংও করেন বুমরাহ। তারপর সবাইকে অবাক করে দিয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে দেখা গেল ভারত অধিনায়ককে। তাঁর পরিবর্তে ফিল্ডিং করতে নামলেন অভিমন্যু ঈশ্বরণ। মনে করা হয়েছিল কোনও প্রয়োজনে মাঠের বাইরে গিয়েছেন বুমরাহ। হয়ত কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবেন তিনি।

কিন্তু এপর যে ভিডিও সামনে এল অত্যন্ত উদ্বেগজনক ভারতীয় সমর্থকদের জন্য। সাজঘরে বুমরাহকে পরীক্ষা করেন ভারতীয় দলের চিকিৎসক। দলের মেডিক্যাল স্টাফদের সঙ্গে হেঁটেই মাঠ ছাড়লেন অধিনায়ক জসপ্রীত বুমরাহ। এরপর একটি গাড়িতে চাপতে দেখা গেল অধিনায়ক জসপ্রীত বুমরাহ অধিনায়ক জসপ্রীত বুমরাহরকে। জানা গিয়েছে স্ক্যান করার জন্যই তাঁকে সিডনির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।


তবে কোথায় চোট লাগল বুমরাহের সে বিষয়ে সরকারিভাবে ভারতীয় দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে যেভাবে খেলার মধ্যে স্ক্যান করতে ছুটলেন বুমরাহ তাতে এই ম্যাচে বুমরাহ খেলতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।বুমরাহ না থাকায় বর্তমানে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। এই ম্যাচের শুরু থেকে কোহলির নেতৃত্ব সুলভ মানসিকতা দেখা যাচ্ছে। ফিল্ডিং ও পরিবর্তন করেত দেখা যায় তঁাকে।

ম্যাচ চলাকালীন স্য়াম্প মাইকে বার বার ধরে শোনা গিয়েছে কোহলি বোলারদের পরামর্শ দিচ্ছেন। অনেক দিন পর আবার যেন পুুরানো মেজাজে দেখা যাচ্ছে কোহলিকে। বুমরাহ খেলতে না পারলে এই ম্যাচে তাঁকেই বাকি দিনে নেতৃত্ব দিতে হবে। কঠিন সময়ে কিং কোহলির কাঁধে গুরু দায়িত্ব।

চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। জয়ও এনে দিয়েছিলেন। এরপর রোহিতের নেতৃত্বে পরের তিন ম্যাচে জয় পায়নি ভারত। শেষ ম্যাচে ফের নেতৃত্বে ফিরেছেন বুমরাহ। তিনি তাঁকে মাঠের বাইরে যেতে হওয়ায় উদ্বেগ বৃদ্ধি পেল ভারতীয় শিবিরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+