দেশের মাটিতে টেস্টে বুমরাহর নজির! বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারতের লিড
বেঙ্গালুরু টেস্টেও ঐতিহাসিক জয়ের হাতছানি ভারতের সামনে। ঐতিহাসিক এই কারণেই যে, এই টেস্ট জিতলে পরপর দুটি দেশের বিরুদ্ধে দুটি করে সিরিজেই হোয়াইটওয়াশ সারবে রোহিত শর্মার দল। গতকাল ভারতের ২৫২ রানের জবাবে শ্রীলঙ্কার স্কোর ছিল ৩০ ওভারে ৬ উইকেটে ৮৬। আজ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম আধ ঘণ্টার মধ্যেই অল আউট শ্রীলঙ্কা।

A five-wkt haul for @Jaspritbumrah93, two wickets apiece for Shami and Ashwin and 1 wicket for Axar as Sri Lanka are all out for 109 in the first innings.#TeamIndia second innings underway.
— BCCI (@BCCI) March 13, 2022
Scorecard - https://t.co/t74OLq7xoO #INDvSL @Paytm pic.twitter.com/LJKVFJYP1E
আজ শেষ চার উইকেট পড়ল ৩৫ বলের মধ্যে। টেস্টে ভারতের বিরুদ্ধে এটি শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ১৯৯০ সালে চণ্ডীগড়ে ভারতের বিরুদ্ধে ৮২ রানে অল আউট হয়েছিল শ্রীলঙ্কা। তারপরই রইল বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংস। দেশের মাটিতে এই প্রথমবার টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নিলেন জসপ্রীত বুমরাহ। তাও আবার এমন উইকেটে যেখানে প্রথম দিন থেকেই বল ঘুরছে এবং পিচ স্পিন সহায়ক বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। রবিচন্দ্রন অশ্বিন দুটি উইকেটই পেলেন ক্যারম বলে বিপক্ষ ব্যাটারদের বোকা বানিয়ে। দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট পেলেই তিনি টপকে যাবেন ডেল স্টেইনের টেস্ট উইকেটের নজির। অশ্বিনের উইকেট সংখ্যা দাঁড়াল ৮৬ টেস্টে ৪৩৮। স্টেইন ৯৩ টেস্টে ২৩৯ উইকেট পেয়েছেন।

আজ খেলা শুরুর আগেই চিন্নাস্বামী স্টেডিয়ামে হঠাৎ প্রচুর মৌমাছি উড়তে থাকে। ফলে মাঠে দুই দলের ক্রিকেটার ও আম্পায়াররা থাকলেও কয়েক মিনিট দেরিতে খেলা শুরু হয়। দিনের তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই বুমরাহর বিরুদ্ধে আক্রমণাত্মক হতে গিয়ে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লাসিথ এম্বুলডেনিয়া। উইকেটে থিতু হওয়ার আগেই পুল মারতে গিয়ে নিজের উইকেটটি তিনি উপহার দিয়ে বসেন, করেন ১৬ বলে মাত্র ১। ৯৫ রানের মাথায় পড়ে শ্রীলঙ্কার সপ্তম উইকেট। অষ্টম ও নবম উইকেট পড়ে ১০০ রানের মাথায়। ৩৪তম ওভারের শেষ বলে সুরঙ্গা লকমল অশ্বিনের ক্যারম বলে ঠকে বোল্ড হন, ৯ বলে ৫ রান করে। ৩৪.২ ওভারে বুমরাহর শর্ট ডেলিভারি নিরোশন ডিকওয়েলার ব্যাট ছুঁয়ে জমা পড়ে পন্থের হাতে। ডিকওয়েলা ৩৮ বলে ২১ রান করে। ৩৫.৫ ওভারে বিশ্ব ফার্নান্দোও অশ্বিনের ক্যারম বল আঁচ করতে পারেননি। দারুণ স্টাম্প আউট করেন পন্থ। ৮ বলে ৮ রান করেন ফার্নান্দো।
That's a FIVE-wkt haul for @Jaspritbumrah93 👏👏
— BCCI (@BCCI) March 13, 2022
This is his 8th in Test cricket.
Live - https://t.co/t74OLq6Zzg #INDvSL @Paytm pic.twitter.com/sNboEF4Gm8
জসপ্রীত বুমরাহ এই নিয়ে অষ্টমবার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট পেলেন। দেশের মাটিতে প্রথমবার। বুমরাহ ৪টি মেডেন-সহ ১০ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। অশ্বিন ৮.৫ ওভারে ১ মেডেন-সহ ৩০ রানের বিনিময়ে নেন ২টি উইকেট। মহম্মদ শামি গতকালই দুটি উইকেট দখল করেছিলেন।












Click it and Unblock the Notifications