Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: ১১ মাস পর টেস্টে সেঞ্চুরি, সচিন-বিরাটের পর নিজের নাম তুলে ফেললেন শুভমান

বেশ কিছু ম্যাচ ধরেই রান পাচ্ছিলেন না শুভমান গিল। গত বছর মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করেছিলেন গিল। ফলে তাঁকে নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। কিন্তু কঠিন সময়ে শতরান করে সব সমালোচনার জবাব দিলেন শুভমান। রোহিত-যশস্বী-শ্রেয়সদের ব্যর্থতার মধ্যে ব্যাট হাতে রুখে দাঁড়ালেন শুভমান।

রোহিত শর্মা দ্বিতীয় ইনিংসেও রান পেলেন না। জেমস অ্যান্ডারসনের ইনসুইং বুঝতে না পেরে বোল্ড হয়ে গেলেন হিটম্যান। পেলেন না প্রথম ইনিংসে দ্বিশতরান করা যশস্বী জয়সওয়ালও।শুভমান এই ইনিংসে ভারতের রক্ষাকর্তা হয়ে উঠলেন। সঙ্গী হলেন শ্রেয়স আইয়ার। কিন্তু ২৯ রানের বেশি করতে পারলেন না তিনি। তবে নিজের লক্ষ্যে অবিচল থাকেন গিল। ১২টি ইনিংস পর টেস্টে অর্ধশতরান এল তাঁর ব্যাট থেকে।

IND vs ENG

এরপর শতরানের দিকে এগিয়ে যান, সেইসঙ্গে দলের লিড বাড়াতে থাকেন। ১১ মাস পর শতরান করলেন গিল। ১৩২ বলে সেঞ্চুরি করলেন পঞ্জাব তনয়। এরপর শতরানের দিকে এগিয়ে যান, সেইসঙ্গে দলের লিড বাড়াতে থাকেন। ১১ মাস পর শতরান করলেন গিল। ১৩২ বলে সেঞ্চুরি করলেন পঞ্জাব তনয়। গত বছৱ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদের মাটিতে শেষবার টেস্ট ক্রিকেটে শতরান এসেছি‌ল গিলের ব্যাট থেকে। তারপর লাল বলের ক্রিকেটে লাগাতার ব্যর্থ হচ্ছি‌লেন। রান না পাওয়ায় শুরু হয়েছিল সমালোচনা।

এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংসে এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি। ফলে তাঁর ফর্ম নিয়ে এবং প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু কঠিন সময়ে শতরান করে টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা রাখলেন গিল। শতরান করার পথে ১১টা চার ও দুটি ছ্ক্কা মারেন।

সেইসঙ্গে সচিন-কোহলির পরই নিজের নাম তুলে ফেললেন গিল। ২৪ বছর বয়সের মধ্যেই দশটি আন্তর্জাতিক শতরান করার কৃতিত্ব ভারতীয়দের মধ্যে ছিল সচিন ও কোহলির। এবার তৃতীয় জন হলে‌ন গিল। কোহলি না খেলায় ৩ ন‌ম্বরে খেলছেন। ২০১৭ সালের পর ভারতের মাটিতে টেস্টে টিম ইন্ডিয়ার ৩ নম্বরে নামা কোনও ব্যাটার শতরান করলেন।

যদিও শতরানের পর বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না গিল। ১৪৭ বলে ১০৪ রান করেই বসিরের বলে ফোকসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন। আম্পায়ার প্রথম আউট না দিলেও, ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। সেখানেই আউটের সিদ্ধান্ত আসে।

যদিও দ্বিতীয় দিনের সকালটা খুব একটা ভালো হয়নি। জেমস অ্যান্ডারসনের বলে ফিরে যান ভারতের দুই ওপেনার রোহিত ও যশস্বী। জয়সওয়াল ১৭ এবং রোহিত করেন ১৩ রান। ২৯ রানেয় আইয়ারকে ফেরান হার্টলি। রজত পাটীদার ৯ রানে আউট হলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+