'তিনি অধিনায়ক হলে বিরাটকে নিয়ে চিন্তায় থাকতেন', কেন এমন বললেন লারা

'তিনি অধিনায়ক হলে বিরাটকে নিয়ে চিন্তায় থাকতেন', কেন এমন বললেন লারা

তিনি প্রতিপক্ষ দলের অধিনায়ক হলে বিরাট কোহলি আউট না হওয়া পর্যন্ত তিনি চিন্তায় থাকতেন বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের লেজেন্ড ব্রায়ান লারা। ঠিক যেভাবে সচিন তেন্ডুলকর ব্যাট করতে নামলে প্রতিপক্ষ দলের অধিনায়ক হিসেবে তিনি উদ্বিগ্ন থাকতেন, টিম ইন্ডিয়ার অধিনায়কের ক্ষেত্রেও তাঁর একই রকম অনুভূতি হত বলে জানিয়েছেন ক্রিকেটের রাজপুত্র।

দুর্দান্ত বিরাট

দুর্দান্ত বিরাট

পারফেকশনিস্ট হিসেবে এই মুহূর্তে বিশ্বে বিরাট কোহলির ধারেকাছে কেউ নেই বলে দাবি করেছেন ব্রায়ান লারা। বিরাট কোহলি ব্যাট করতে নামলে প্রতিপক্ষ দলের অধিনায়ক তটস্থ হয়ে থাকেন বলে জানিয়েছেন ব্রায়ান লারা। ব্যাটসম্যান হিসেবে বিরাটের কৃতিত্বে মুগ্ধ বলেও জানিয়েছেন ক্যারিবিয়ান লেজেন্ড।

রেকর্ড ভাঙতে পারেন কোহলি

রেকর্ড ভাঙতে পারেন কোহলি

২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৪০০ রান করেছিলেন ব্রায়ান লারা। লাল বলের ক্রিকেটে সেটাই সর্বাধিক ব্যক্তিগত রান। তবে সেই রেকর্ড অক্ষত থাকবে না বলেই বিশ্বাস করেন ক্রিকেটের রাজপুত্র। যাঁরা তাঁর এই রেকর্ড ভাঙতে পারেন বলে লারার মনে হয়, তাঁদের মধ্যে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি একজন বলে জানিয়েছেন ক্যারিবিয়ান লেজেন্ড।

সচিনের পদাঙ্ক অনুসরণ

সচিনের পদাঙ্ক অনুসরণ

ভারতীয় ক্রিকেটের লেজেন্ড সচিন তেন্ডুলকর যে কেরামতি দেখিয়েছেন, বিরাট কোহলি তার পদাঙ্ক অনুসরণ করছেন বলে দাবি ব্রায়ান লারার। যদিও দুই ব্যাটসম্যানের মধ্যে তুলনা টানতে রাজি নন লারা। উদাহরণ হিসেবে ক্যারিবিয়ান লেজেন্ড স্যার ভিভ রিচার্ডসের নাম উল্লেখ করেছেন ক্রিকেটের রাজপুত্র। লারা দাবি করেছেন যে তিনি যত রেকর্ডের মালিক হোন, ভিভ-র সমকক্ষ হতে পারবেন না। সচিনের প্রতি বিরাটের সেই শ্রদ্ধা থাকা উচিত বলে মনে করেন লারা।

ওয়েস্ট ইন্ডিজের তরুণ প্রজন্ম

ওয়েস্ট ইন্ডিজের তরুণ প্রজন্ম

শিমরোণ হেটমেয়ার, নিকোলাস পুরান ও শাই হোপের মতো তরুণরা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে নতুন করে অক্সিজেন জোগাচ্ছে বলে জানিয়েছেন ব্রায়ান লারা। বিশেষ করে শাই হোপের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ক্রিকেটের রাজপুত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+