ভারতের বর্তমান পেস আক্রমণকে ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের সঙ্গে তুলনা ব্রায়ান লারার

জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদব সম্বলিত ভারতীয় ক্রিকেট দলের বর্তমান পেস আক্রমণ এই মুহূর্তে বিশ্বসেরা বলে দাবি করেছেন ক্যারিবিয়ান লেজেন্ড ব্রায়ান চার্লস লারা।

জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদব সম্বলিত ভারতীয় ক্রিকেট দলের বর্তমান পেস আক্রমণ এই মুহূর্তে বিশ্বসেরা বলে দাবি করেছেন ক্যারিবিয়ান লেজেন্ড ব্রায়ান চার্লস লারা। টিম ইন্ডিয়ার পেস বিভাগকে ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের সঙ্গেও তুলনা করেছেন ক্রিকেটের রাজপুত্র।

২০১৮-তে ১৪২

২০১৮-তে ১৪২

জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদব সম্বলিত ভারতের পেস বোলিং বিভাগকে সমীহ করে চলছে বিশ্বের তাবড় ব্যাটসম্যান। ২০১৮ সালে বুমরা-শামি-ইশান্ত জুটি ভারতের হয়ে ১৪২ উইকেট নেয়। ২০১৯-ও দুর্দান্ত ফর্মে রয়েছেন তাঁরা। ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে টেস্টে ধরাশায়ী করার পিছনে বুমরা-শামি-ইশান্ত জুটির বড় অবদান রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগ

ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগ

একটা সময় ছিল যখন জোয়েল গার্নার, ম্যালকম মার্শাল, মাইকেল হোল্ডিং, কার্টলে আম্ব্রোস, কোর্টনি ওয়ালস সম্বৃদ্ধ ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের বোলিং আক্রমণকে ভয় পেত বিশ্ব। ভারতীয় টেস্ট দলের পেস আক্রমণ এই মহুর্তে সেই পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলেই দাবি করেছেন লাল বলের ক্রিকেটে ১১৯৫৩ রান করা ব্রায়ান চার্লস লারা।

বিরাটের প্রশংসায় লারা

বিরাটের প্রশংসায় লারা

ব্যাটসম্যান তো বটেই অধিনায়ক হিসেবেও প্রাক্তনীদের একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন ভারতের বিরাট কোহলি। এই মুহূর্তে তিনিই যে বিশ্বসেরা নেতা, সে ব্যাপারে ব্রায়ান লারার মনে কোনও সন্দেহ নেই। বিরাট কোহলিকে 'আলটিমেট ক্যাপ্টেন' বলে সম্মান জানিয়েছেন ক্রিকেটের রাজপুত্র। বিরাটের অধিনায়কত্বের ধরন এবং মাঠে তাঁর শরীরি ভাষা পছন্দ লারার।

রোহিত নিয়ে লারা

রোহিত নিয়ে লারা

ক্রিকেটের সব ফর্ম্য়াটেই দাগ কাটার মতো ক্ষমতা রোহিত শর্মার মধ্যে আছে বলে বিশ্বাস করেন ব্রায়ান লারা। সীমিত ওভারের ক্রিকেটে এতটা সফল একজন ব্যাটসম্যানকে টেস্টে সেভাবে সুযোগ দেওয়া হয়নি বলে হতাশ ক্যারিবিয়ান লেজেন্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+