উমরান মালিকের সঙ্গে কিংবদন্তি পাক পেসারের তুলনা ব্রেট লি'র
উমরান মালিকের সঙ্গে কিংবদন্তি পাক পেসারের তুলনা টানলেন ব্রেট লি
সদ্য সমাপ্ত আইপিএল-এ গতির ঝড় তুলে তাক লাগিয়েছেন উমরান মালিক। ক্রমাগত ১৫০ কিমি/ঘণ্টা বেগে বোলিং করার দক্ষতা এবং ক্ষমতা যে তাঁর রয়েছে তা প্রমাণ হয়ে গিয়েছে আইপিএল ২০২২-এ। ২০২১ আইপিএল-এও গতি ঝড় উমরান তুলে ছিলেন কিন্তু এই বারের আইপিএল-এ আরও পরিণত এবং প্রায় প্রতি ম্যাচেই লাগাতার ১৫০কিমি/ঘণ্টা বেগে বোলিং করেছেন তিনি।

উমরান মালিকের উথ্থান এবং ক্রমাগত ১৫০ কিমি/ঘণ্টা বেগে বোলিং করার দক্ষতা:
আইপিএল-এর মাধ্যমে ভারতীয় ক্রিকেটের মূল স্রোতে উঠে আসা জম্মু-কাশ্মীরের এই তরুণকে দেখে অভিভূত কিংবদন্তি অজি পেসার ব্রেট লি। আইপিএল-এ উমরানের মারাত্মক বোলিং দেখে তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়ার জন্য সাওয়াল করেছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে হতে চলা পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন উমরান মালিক। আইপিএল ২০২২-এ ১৪টি ম্যাচে দ্রুত গতির বল করার জন্য পুরস্কার পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন উমরান। ১৫০ কিমি/ঘণ্টা বেগে বোলিং করাটা নিজের অভ্যেসে পরিণত করে ফেলেছেন উমরান। একার হাতে একাধিক ম্যাচে সানরাইজার্সকে এই বার জিতেয়েছেন তিনি।

ওয়াকার ইউনিসের সঙ্গে উমরান মালিকের তুলনা ব্রেট লি'র:
সংবাদ সংস্থা এএনআই-কে ব্রেট লি বলেছেন, "আমি দারুণ ভক্ত। ব্যাপক পেস রয়েছে ওর বোলিংয়ে। দুর্দান্ত একজন প্রতিযোগী, অতীতের একাধিক ফাস্ট বোলারের মতো রানআপ ওর। ওয়াকার ইউনিসের কথা আমার মাথায় আসে (ওকে দেখে)।"

বিরাট কোহলির খারাপ ফর্ম নিয়ে লি'র মন্তব্য:
লি বলেছেন, "অন্যান্য অনেকের মতো আমিও কোহলির বড় ভক্ত। ওর শুধু কিছু সময় প্রয়োজন। পরিবারের সঙ্গে ও কিছু সময় কাটাক, আশা করি আমরা ওকে আবার বেশ কিছু শতরান করতে দেখতে পাবো।"

আইপিএল-এ উমরান মালিকের পারফরম্যান্স:
আইপিএল ২০২২-এ ১৪ ম্যাচে ২২ উইকেট সংগ্রহ করেছেন উমরান মালিক। তাঁর সেরা বোলিং ফিগার ৫/২৫।












Click it and Unblock the Notifications