বেন স্টোকসের অবসর প্রসঙ্গে মুখ খুললেন ম্যাকালাম, ইংল্যান্ডের টেস্ট দলের কোচ দিলেন অদ্ভুত প্রতিক্রিয়া

বেন স্টোকসের অবসর প্রসঙ্গে মুখ খুললেন ম্যাকালাম, ইংল্যান্ডের টেস্ট দলের কোচ দিলেন অদ্ভুত প্রতিক্রিয়া

বেন স্টোকস-এর অবসর প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ডের টেস্ট দলের প্রশিক্ষক ব্রেন্ডন ম্যাকালাম। অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দিলেন তিনি।

বেন স্টোকসের অবসর গ্রহণ:

বেন স্টোকসের অবসর গ্রহণ:

মাত্র ৩১ বছর বয়সে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বেন স্টোকস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই কেরিয়ারের শেষ একদিনের ম্যাচটি তিনি খেলেন। অবসর ঘোষণা কারণ হিসেবে অতিরিক্ত ক্রিকেট এবং তার ফলে নিজের সেরাটা তিন ফরম্যাটে সমান ভাবে দিতে না পারাকেই তুলে ধরেছেন স্টোকস।

স্টোকসের অবসর প্রসঙ্গে ইংল্যান্ডের টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাকালামের প্রতিক্রিয়া:

স্টোকসের অবসর প্রসঙ্গে ইংল্যান্ডের টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাকালামের প্রতিক্রিয়া:

টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর নিজের প্রতিক্রিয়া জানালেন ব্রেন্ডন ম্যাকালাম। তাঁকে জিজ্ঞাসা করা হয় স্টোকসের এই সিদ্ধান্তে তিনি খুশি কি না। জবাবে, ইংল্যান্ডের টেস্ট দলের কোচ বলেন, "হ্যাঁ, অবশ্যই আমি খুশি। এমন পরিস্থিতিতেই ও রয়েছে যেখান থেকে ও এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তবে, এটা ঠিক প্যাকড সূচির একটা চাপ তো রয়েছেই। সত্যি বলতে স্টোকস একবারেই ঠিক সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি। অনেকেই ভাবছে ৩১ বছর বয়সে অবসর গ্রহণ করায় অনেকেই অবাক হয়েছেন কিন্তু একদিনের ক্রিকেট থেকে স্টোকসের অবসরকে অন্য ভাবেই দেখছে ম্যাকালাম।"

টেস্ট ক্রিকেটকে স্টোকস গুরুত্ব দেওয়ায় খুশি ম্যাকালাম:

টেস্ট ক্রিকেটকে স্টোকস গুরুত্ব দেওয়ায় খুশি ম্যাকালাম:

নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম বলেছেন, "সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের ট্রেন্ডকে দূরে ঠেলে দিতে টেস্ট ক্রিকেটকে সেই স্তরে বা তার থেকেও উচ্চস্তরে নিয়ে আসার জন্য মনযোগী হয়েছে ও। মহান কাজ করছে ও। সত্যিই সম্মান প্রাপ্য।"

স্টোকস-ম্যাকালাম জুটিতে নতুন পথের দিশা পেয়েছে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট:

স্টোকস-ম্যাকালাম জুটিতে নতুন পথের দিশা পেয়েছে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট:

বেন স্টোকস এবং ব্রেন্ডন ম্যাকালাম জুটি নতুন পথে চালিত করছে ইংল্যান্ড টেস্ট দলকে। ইংল্যান্ডের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত হওয়ার পর বেন স্টোকসের নেতৃত্বে চারটি টেস্টের প্রতিটিতেই জয় পেয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার পর এজবাস্টনে ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্ট জিতে সিরিজের হার বাঁচিয়েছে ইংল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+