দুর্নীতিকে প্রশ্রয় ও কোকেন সেবনের দায়ে ব্রেন্ডন টেলরকে নির্বাসনে পাঠাল আইসিসি

ব্রেন্ডন টেলর টুইটে যে আশঙ্কা প্রকাশ করেছিলেন সেটিই সত্যি হলো। স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার তথ্য জানাতে আইসিসি দুর্নীতিদমন শাখাকে জানাতে দেরি করা, কোকেন সেবন-সহ বিভিন্ন অপরাধের জেরে জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ককে সাড়ে তিন বছর নির্বাসনে পাঠাল আইসিসি। ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত মোট ২৮৪টি আন্তর্জাতিক ম্যাচে টেলর ১৭টি শতরান-সহ মোট ৯,৯৩৮ রান করেছেন।

দুর্নীতিকে প্রশ্রয় ও কোকেন সেবনের দায়ে ব্রেন্ডন নির্বাসিত

ভারতে এক ব্যবসায়ীর সঙ্গে বৈঠকের সময় কোকেন নিয়েছিলেন টেলর। তিনি নিজেই জানান, কোকেন নেওয়ার সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে তাঁকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। টেলর স্পট ফিক্সিং না করলেও পরিবার ও নিজের সুরক্ষার কথা ভেবে তথ্য প্রথমে চেপে গিয়েছিলেন। সে কারণেই অবসর নেওয়ার পরও নির্বাসিত যে হতে পারেন তাও জানান টেলর।

জিম্বাবোয়েতে একটি টি ২০ লিগ চালু নিয়ে ভারতে এক ব্যবসায়ীর সঙ্গে বৈঠকের সময় কোকেন নিয়েছিলেন টেলর। সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে টেলরকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। টেলর স্পট ফিক্সিং না করলেও পরিবার ও নিজের সুরক্ষার কথা ভেবে তথ্য প্রথমে চেপে গিয়েছিলেন। টেলর দুর্নীতিবিরোধী চারটি ধারা এবং একটি ডোপিং-বিরোধী ধারা লঙ্ঘনের অপরাধ স্বীকার করায় আজ থেকে তাঁর সাড়ে তিন বছর নির্বাসনের মেয়াদ শুরু হলো। গত সেপ্টেম্বরে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর তিনি ড্রাগ টেস্টে উত্তীর্ণ হতে পারেননি। নেশামুক্তির জন্য এখন রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে রয়েছেন টেলর।

টেলর যেমন ভারতীয় বুকির কাছ থেকে অর্থ নেওয়ার কথা স্বীকার করেছেন, তেমনই তিনি গোটা ঘটনা আইসিসির দুর্নীতি দমন শাখাকে দেরিতে জানানোর ফলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হয়েছে। এইসব ক্ষেত্রে অপরাধের যে শাস্তির বিধান রয়েছে ব্রেন্ডন টেলরের ক্ষেত্রে সেগুলি প্রযোজ্য হয়েছে। গত ৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ড ও জিম্বাবোয়ের মধ্যে ম্য়াচ চলাকালীন টেলরের নমুনায় বেঞ্জয়িলকগনাইন বা কোকেন মেটাবলাইট মিলেছে বলে জানিয়েছে আইসিসি। দুর্নীতিবিরোধী ধারা লঙ্ঘনের শাস্তির বিধানের পাশাপাশি ডোপ টেস্টে উত্তীর্ণ হতে না পারার এক মাসের সাসপেনশনও একইসঙ্গে চলবে।

আইসিসি জানিয়েছে, ২০২৫ সালের ২৮ জুলাই থেকে টেলর আবার খেলতে পারেন। যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ৪০ ছুঁইছুঁই টেলর নির্বাসন কাটিয়ে ফের ব্যাট হাতে আর নামবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছেই। আইসিসির দুর্নীতিদমন শাখার প্রধান অ্যালেক্স মার্শাল বলেছেন, যেভাবে ১৭ বছর ধরে জিম্বাবোয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরও টেলর এই ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে গিয়েছেন, সেটা যথেষ্টই হতাশার। তবে এই ঘটনা থেকে অন্যান্য ক্রিকেটাররাও সচেতন থাকবেন। কোনও সন্দেহজনক প্রস্তাব এলে তা দ্রুত দুর্নীতিদমন শাখার আধিকারিকদের জানানোর পরামর্শও দিয়েছেন মার্শাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+