কোপার অভিযান ম্যাচে বড় জয় নেইমারহীন ব্রাজিলের

একদিকে বিশ্বকাপ জ্বরে কাঁপছে ক্রিকেটদুনিয়া। তার মাঝেই শুরু হয়ে গেল ফুটবলের মেগা আসর। কোপা আমেরিকার অভিযান ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিল নেইমারহীন ব্রাজিল, Brazil beat Bolivia by

একদিকে বিশ্বকাপ জ্বরে কাঁপছে ক্রিকেটদুনিয়া। তার মাঝেই শুরু হয়ে গেল ফুটবলের মেগা আসর। কোপা আমেরিকার অভিযান ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জয় ছিনিয়ে নিল নেইমারহীন ব্রাজিল।

কোপার অভিযান ম্যাচে বড় জয় নেইমারহীন ব্রাজিলের

ভারতীয় সময়ে শুক্রবার রাত থেকে শুরু হল একশো বছরেরও বেশি পুরনো মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের আসর। প্রতিযোগিতার প্রথম ম্যাচে দাপটের সঙ্গে বলিভিয়াকে উড়িয়ে দিয়েছে আয়োজক দল ব্রাজিল। আট বারের কোপা চ্যাম্পিয়ন দল এদিন দারুণ ছন্দে লিগ শুরু করলেও দলের সেরা তারকা নেইমারকে অবশ্য মাঠে পাওয়া যায়নি। কোপা শুরুর আগে কাতারের বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ ম্যাচে গোড়ালিতে গুরুতর চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান নেইমার। এদিন অবশ্য তারকা স্ট্রাইকারকে ছাডা় ম্যাচ জিততে অসুবিধে হয়নি ব্রাজিলের।

বলিভিয়ার বিরুদ্ধে অভিযান ম্যাচে প্রথামার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে তিন তিনবার জাল কাঁপিয়ে ম্যাচ জিতে নেয় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে জোড়া গোল ফিলিপে কুটিনহোর। ৫০ মিনিটে ভিডিও রিভিউতে(ভার-এর সাহায্যে) পেনাল্টির সুযোগ পেলে বলিভিয়ার জালে বল ঠেলে প্রথমবারের জন্য ব্রাজিলকে ম্যাচে এগিয়ে দেন কুটিনহো।

তিন মিনিটের মাথায় আরও একটি গোল করেন তারকা মিলফিল্ডার। ৮৫ মিনিটে ব্রাজিলের হয়ে বলিভিয়ার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন পরিবর্ত ফুটবলার এভার্টন। নেইমারকে ছাড়াও কোপার মঞ্চে ব্রাজিল দল যে সমান শক্তিশালী, প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নিয়ে সেটাই বুঝিয়ে দিল সেলেকাওরা।

⚽ - P. Coutinho
⚽ - P. Coutinho
⚽ - Everton

Os gols da #SeleçãoBrasileira no jogo de hoje! 🇧🇷 3 x 0 🇧🇴

Fotos: @lucasfigfoto / CBF#TeamBrasileiro #100AnosDeGlórias #PelosHeroisDe1919 #JogaBola pic.twitter.com/6wMcIbNLYw
— CBF Futebol (@CBF_Futebol) June 15, 2019

অন্যদিকে হলুদ জার্সির পরিবর্তে এদিন সাদা জার্সি পরে ম্যাচ খেলল ব্রাজিল। কোপার আগেই অবশ্য দলের তৃতীয় কিট হিসেবে সাদা জার্সির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল ব্রাজিল। ১৯১৯ সালে প্রথমবার মহাদেশীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ব্রাজিল, সেবার উরুগুয়েকে হারিয়ে ফাইনাল জিতেছিল সেলেকাওরা। সেই জয়ের শতবর্ষপূর্তিতে ১৯১৯ সালের সাদা জার্সিকে ফেরালো ব্রাজিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+