ইডেন কাঁপানো ব্রাথওয়েটকে চেনেননি আলিপুরের কেউ! বিশ্বকাপ ফাইনালের আগে কীভাবে সময় কাটান ক্রিকেটাররা?

টি ২০ বিশ্বকাপ ফাইনাল। অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড দ্বৈরথ আর কিছুক্ষণের মধ্যেই। দুই দলই প্রথমবার টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন হতে চাইবে। নিউজিল্যান্ড আজ অবধি সীমিত ওভারের কোনও বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হতে পারেনি। পাঁচবার ৫০ ওভারের বিশ্বচ্যাম্পিয়নরাও ২০১০ সালের ফাইনালে হেরে গিয়েছিল ইংল্যান্ডের কাছে। চাপের মুখে ফোকাস ঠিক রাখাটাই বড় চ্যালেঞ্জ ক্রিকেটারদের সামনে।

চাপ কাটিয়ে নিজেকে মহারণের জন্য প্রস্তুত রাখতে বিভিন্ন কৌশলও অবলম্বন করে থাকেন ব্যাটার থেকে বোলার সকলেই। বড় ম্যাচের আগে সচিন তেন্ডুলকরের নিজের ঘরে শ্যাডো প্র্যাকটিসের কথা সকলেরই জানা। তেমনই অনেকেই জানেন যে ব্যাট করতে নামার আগে ভিভিএস লক্ষ্মণ স্নান করতে যাবেনই, এমনকী দ্রুত উইকেট পড়ায় ভারতকে একবার সমস্যাতেও পড়তে হয়েছিল। ২০০৭ সালের বিশ্বকাপ ফাইনালে ব্যাট করতে নামার আগে ঝিমোতে শুরু করেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট, তাঁকে ডেকে তুলতে হয়। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার ক্রিকেটাররা রিল্যাক্স থাকতে কার্পেট কিনতে বেরিয়েছিলেন। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপ ফাইনালের কথাই ধরা যাক। বিবিসিকে দেওয়া সাক্ষাতকারে কার্লোস ব্রাথওয়েট জানিয়েছেন ফাইনালের আগের দিন তাঁর এক নজিরবিহীন অভিজ্ঞতার কথা। উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেনে ফাইনালে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জেতার জন্য দরকার ছিল ১৯ রান, হাতে চার উইকেট। বেন স্টোকসের প্রথম চার বলে চার ছক্কা হাঁকিয়ে ক্যারিবিয়ানদের দ্বিতীয়বার টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে দেন ব্রাথওয়েট।

২০১৬ সালে ইডেন কাঁপানো ব্রাথওয়েটকে চেনেননি আলিপুরের কেউ!

ব্রাথওয়েট ফাইনালের আগের দিন নেটে অনুশীলনও করেননি, হোটেলে টেনশন নিয়ে বসেও থাকেননি। বান্ধবী তথা বর্তমানে স্ত্রীকে নিয়ে তিনি বেরিয়ে পড়েছিলেন হোটেল রুম থেকে। সোজা চলে গিয়েছিলেন আলিপুর চিড়িয়াখানায়। মজার ব্যাপার হল, যেদিন তিনি চিড়িয়াখানায় গিয়েছিলেন তার পরদিনই তিনি ইডেনকে মাতিয়ে দেন। পরের দিন কাগজ, টিভি চ্যানেলের শিরোনামেও তিনি। অথচ ফাইনালের আগের দিন ব্রাথওয়েটের পাশ দিয়ে হেঁটে যাওয়া কেউই তাঁকে চিনতে পারেননি। ব্রাথওয়েটের কথায়, কেউ যাতে চিনতে না পারেন সেজন্য টুপি ও রোদচশমা পরে বেরিয়েছিলাম। ফাইনালের আগে কেউ জানতেও পারেননি আমি কে, ফলে আমার উদ্দেশ্য সফল হয়েছিল। ফাইনালের আগে শরীরকে বিশ্রাম দিতে এবং মনকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে রাখতেই পৌঁছে গিয়েছিলাম চিড়িয়াখানায়।

২০১৬ সালে ইডেন কাঁপানো ব্রাথওয়েটকে চেনেননি আলিপুরের কেউ!

মহা-ম্যাচের আগে কারও যেমন রাতে ঘুম হয় না, তেমন অনেকেই আবার ভালো করে ঘুমিয়ে নেন নিজেদের তরতাজা রাখতে। ২০১০ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংল্যান্ডের টি ২০ বিশ্বকাপ জয়ে অবদান ছিল রায়ান সাইডবটমের। চার ওভারে ২৬ রান দিয়ে শেন ওয়াটসন ও ব্র্যাড হাডিনকে আউট করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজে ফাইনালের আগে হাল্কা অনুশীলন করে বিচের ধারে সময় কাটান ইংল্যান্ডের ক্রিকেটাররা। অনেকে সমুদ্রবক্ষে সার্ফিংয়েও মেতে ওঠেন। সেবার ইংল্যান্ড দল বিশ্বকাপ চলাকালীন বিচের ধারে সময় কাটানোর পাশাপাশি গল্ফ খেলেছেন, টিম বাসে বাজত জ্যাক ব্ল্যাকের গান।

তবে ফাইনালের আগের রাতে ভালো ঘুম হয়নি সাইডবটমের। রুম সার্ভিস অর্ডার করে তাতে হাতও দিতে পারেননি। মাথায় ঘুরছিল খেলার নানা বিষয়। ভোর চারটে নাগাদ শুতে গেলেও ঘুম আসেনি। তবে ২০১৭ সালে ইংল্যান্ডের মহিলা দল যে বিশ্বকাপ জিতেছিল সেই দলের অ্যালেক্স হার্টলি কিংবা ২০১৯ সালে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের সদস্য লিয়াম প্লাঙ্কেট যতটা পারেন ভালো করে ঘুমিয়ে নেন। প্লাঙ্কেট বিশ্বকাপ চলাকালীনও নিজের রুটিনে বিশেষ পরিবর্তন আনেন না।

২০১৬ সালে ইডেন কাঁপানো ব্রাথওয়েটকে চেনেননি আলিপুরের কেউ!

ব্রাথওয়েট আরও জানান, ইডেনে আমাদের ফাইনালের আগে মেয়েদের খেলা ছিল। অস্ট্রেলিয়াকে ফাইনালে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মেয়েদের দলকে সমর্থন করার ফলেও বিশ্বকাপ ফাইনালের আগে একটু অন্যমনস্ক থাকা সম্ভব হয়েছিল। আবার সাইডবটম জানান, ২০১০ সালের টি ২০ বিশ্বকাপে আমরা প্রথমে বোলিং করি। তাতেও নার্ভাস লাগছিল। আমি আর গ্রেম সোয়ান একসঙ্গে দীর্ঘক্ষণ টয়লেটে গিয়ে বসে ছিলাম। কখনও চার, ছয় বা আউট হওয়ার সময় দর্শকদের আওয়াজ শুনে কখনও ছুটে বেরিয়ে এসে স্কোরবোর্ড দেখেছি, আবার গিয়ে বসেছি টয়লেটে। বোলিং করার সময় ততটা নার্ভাস লাগেনি। কিন্তু ব্যাটিং নিয়ে আমরা চিন্তায় ছিলাম। ১৪৮ তাড়া করতে গিয়ে আমাদের যদি ব্যাট হাতে নামতে হতো তাহলে খুব কঠিন পরীক্ষার মুখেই পড়তাম। যদিও শেষে তার আর দরকার পড়েনি। আজ দুবাইয়ের ড্রেসিংরুমেও এমন পরিস্থিতি তৈরি হবে কিনা তা বলবে সময়ই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+