WI Win T20I Series: ব্র্যান্ডন 'ক্যারিবিয়ান' কিং বিধ্বস্ত করলেন ভারতকে, টি ২০ সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
WI Win T20I Series: টেস্ট ও একদিনের আন্তর্জাতিক সিরিজ জিতলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে টি ২০ সিরিজে হেরেই গেল ভারত। প্রথম দুটি ম্যাচে পরাস্ত হওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন হার্দিক পাণ্ডিয়ারা।
কিন্তু বিশ্বের ১ নম্বর টি ২০ দলকে বৃষ্টিবিঘ্নিত ম্য়াচে বিধ্বস্ত করল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ জেতানো ইনিংস খেলে রভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন দলকে স্মরণীয় সিরিজ জয় উপহার দিলেন ব্র্যান্ডন কিং।

টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৬৬ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬১ রান তুলে ফেলে। বজ্রপাত ও খারাপ আবহাওয়ার কারণে খেলা বন্ধ ছিল কিছুক্ষণ, তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ১২.৩ ওভারে ১ উইকেটে ১১৭। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন মেথডে সেই সময় পার স্কোর ছিল ৯১।
দ্বিতীয় উইকেট জুটিতে ১০৭ রান যোগ করেন নিকোলাস পুরাণ ও ব্র্যান্ডন কিং। ১৪তম ওভারে হার্দিক বোলিংয়ে আনেন তিলক বর্মাকে। প্রথম বলে স্টাম্প আউট হওয়া থেকে বাঁচলেও পরের বলেই রিভার্স স্যুইপ মারতে গিয়ে ক্যাচ আউট হন নিকোলাস পুরাণ। ১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৩৭ বলে ৪৭ রান করলেন তিনি।

১.২ ওভারে ১২ রানে কাইল মেয়ার্সের উইকেট তুলে নিয়েছিলেন অর্শদীপ সিং। এরপরই জুটি বাঁধেন ব্র্য়ান্ডন কিং ও নিকোলাস পুরাণ। ৩৮ বলে অর্ধশতরান করা কিং এদিন টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারে ব্যক্তিগত সর্বাধিক রানে ইনিংস খেললেন। পাঁচটি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৫৫ বলে ৮৫ রানে কিং অপরাজিত থাকলেন। ১৩ বলে ২২ রানে অপরাজিত থাকেন শেই হোপ।

এর আগে, ভারত সূর্যকুমার যাদবের ৪৫ বলে ৬১ রানের সুবাদে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছিল। রোমারিও শেফার্ড চারটি, আকিল হোসেন ও জেসন হোল্ডার ২টি করে এবং রস্টন চেজ একটি উইকেট দখল করেছিলেন। ২০১৭ সালের পর এই প্রথম টি ২০ আন্তর্জাতিক সিরিজে হারাল ওয়েস্ট ইন্ডিজ। যশস্বী জয়সওয়ালের বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন হোপ।
There from start to finish. 👏
— Windies Cricket (@windiescricket) August 13, 2023
A sensational knock from Brandon King.🏏💥#WIvIND #WIHome #KuhlT20 pic.twitter.com/1KO4GkWvx4
ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জিতল ২ ওভার বাকি থাকতেই। অর্শদীপ সিং ১ উইকেট পেলেন ২ ওভারে ২০ রান দিয়ে। তিলক বর্মা ২ ওভারে ১৭ রান দিয়ে পেলেন ১টি উইকেট। হার্দিক পাণ্ডিয়া ৩ ওভারে ৩২, কুলদীপ যাদব ৪ ওভারে ১৮, যুডবেন্দ্র চাহাল ৪ ওভারে ৫১, মুকেশ কুমার ১ ওভারে ১০, অক্ষর প্যাটেল ১ ওভারে ৮ ও যশস্বী জয়সওয়াল ১ ওভারে ১১ রান দিয়ে কোনও উইকেট পাননি।
ম্যাচের সেরা হয়েছেন রোমারিও শেফার্ড। সিরিজ সেরা হলেন নিকোলাস পুরাণ। বিমান ধরতে যাওয়ায় পুরাণের পুরস্কার নেন পাওয়েল। সিরিজে সবচেয়ে বেশি ছয় মারায় হার্ড রক ক্যাফের তরফে ইলেকট্রিক গিটার পেলেন পুরাণ। হার্দিক ভারত অধিনায়ক হিসেবে প্রথমবার সিরিজ হারলেন। তাঁর কথায়, ১০ ওভারের পর ব্যাটিং ভালো হয়নি। প্রয়োজনমতো আমিও ব্যাট করতে পারিনি।
এই হার থেকে শিক্ষা নেওয়ার কথাও উঠে এসেছে হার্দিকের কথায়। সেই শিক্ষাকে পাথেয় করেই ঘুরে দাঁড়াতে চান। টি ২০ বিশ্বকাপ নিয়ে মূল ভাবনা শুরু হবে ৫০ ওভারের বিশ্বকাপের পর। বিভিন্ন চ্যালেঞ্জে দলকে ফেলে দেখে নেওয়াই লক্ষ্য। দলের ক্রিকেটারদের চারিত্রিক দৃঢ়তারও প্রশংসা করেন হার্দিক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications