বিরাট কোহলি বনাম রোহিত শর্মা, সেরা ব্যাটসম্যান বাছলেন ব্র্যাড হগ

বিরাট কোহলি বনাম রোহিত শর্মা, সেরা ব্যাটসম্যান বাছলেন ব্র্যাড হগ

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি এবং সহ অধিনায়ক রোহিত শর্মার মধ্যে কে সেরা, তা নিয়ে ক্রিকেট প্রেমীদের তর্কের শেষ নেই। সেই আলোচনায় কিছুটা হলেও সুর চড়ালেন অল্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার ব্র্যাড হগ।

বিরাট কোহলির কেরিয়ার

বিরাট কোহলির কেরিয়ার

ভারতীয় দলের হয়ে ৮৬টি টেস্ট, ২৪৮টি ওয়ান ডে ও ৮২টি টি-টোয়েন্টি খেলা বিরাট কোহলি তিন ফর্ম্যাটে যথাক্রমে ৭২৪০, ১১৮৬৭ ও ২৭৯৪ রান করেছেন। ৭০টি আন্তর্জাতিক শতরানের মালিক টিম ইন্ডিয়ার অধিনায়ক। তিন ফর্ম্যাটেই বিরাটের ব্যাটিং গড় পঞ্চাশের বেশি। তবে টি-টোয়েন্টি এখনও পর্যন্ত শতরান পাননি টিম ইন্ডিয়ার অধিনায়ক।

রোহিত শর্মার কেরিয়ার

রোহিত শর্মার কেরিয়ার

ভারতের হয়ে ৩২টি টেস্ট, ২২৪টি ওয়ান ডে ও ১০৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা রোহিত শর্মা তিন ফর্ম্যাটে যথাক্রমে ২১৪১, ৯১১৫ ও ২৭৭৩ রান করেছেন। তিন ফর্ম্যাট মোট ৩৯টি আন্তর্জাতিক শতরান রয়েছে তাঁর। ওয়ান ডে-তে তিনটি দ্বিশতরানের পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চারটি শতরান রয়েছে রোহিত শর্মার।

বিরাট বনাম রোহিত

বিরাট বনাম রোহিত

পরিসংখ্যানের নিরিখে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি যে সহ অধিনায়ক রোহিত শর্মার থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন বলা চলে। ওয়ান ডে-তে আর সাতটি শতরান করলেই ক্রিকেটের ইশ্বর সচিন তেন্ডুলকরকে টপকে যাবেন বিরাট। ধারাবাহিকতাই তাঁর প্রধান অস্ত্র। অন্যদিকে জীবনের সেরা ফর্মে থাকা রোহিত শর্মা ২০১৯ বিশ্বকাপে পাঁচটি শতরান হাঁকিয়েছেন। ওই বছরের সেরা ওয়ান ডে ক্রিকেটারও হয়েছেন হিটম্যান।

কাকে সেরা বাছলেন হগ

কাকে সেরা বাছলেন হগ

ব্যাটসম্যান হিসেবে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকেই এগিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার ব্র্যাড হগ। তাঁর মতে, ধারাবাহিকতার দিক থেকে রোহিতের থেকে এগিয়ে রয়েছেন বিরাট। তবে দুই ক্রিকেটারের মধ্যে তুলনা টানতে রাজি নন হগ। তাঁর মতে, দলে রোহিত ও বিরাটের দায়িত্ব আলাদা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+