বাংলাদেশ প্রিমিয়ার লিগ হাসির খোরাক! পারিশ্রমিক না পেয়ে খেলতেই নামলেন না বিদেশিরা, চরম বেইজ্জতি
BPL 2025: বাংলাদেশ প্রিমিয়ার লিগকে সংক্ষেপে বলা হয় বিপিএল। বিপিএল আবার সংক্ষেপে বলা হয় বিলো পভার্টি লাইনকে বোঝাতে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ যা হলো তা লজ্জাজনক। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন রীতিমতো হাসির খোরাক। বিদেশিরা বকেয়া না পেয়ে খেলতেই নামলেন না দুর্বার রাজশাহীর হয়ে।

দুর্বার রাজশাহী দলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন রায়ান বার্ল, মহম্মদ হ্যারিস, মার্ক ডেয়াল, মিগুয়েল কামিন্স, আফতাব আলম ও লাহিরু সমরাকুন। জানা যাচ্ছে, প্রাপ্য অর্থের মাত্র এক-চতুর্থাংশ হাতে পেয়েছেন বিদেশিরা। সে কারণেই তাঁরা বিদ্রোহী।
বিসিবির নিয়মে আছে, টুর্নামেন্ট চলাকালীনই ক্রিকেটারদের ৭৫ শতাংশ বেতন মেটাতে হবে। আজ দুর্বার রাজশাহীকে যে স্থানীয় প্লেয়ারদের নিয়ে দল গড়তে হলো, তাঁদের কয়েক সপ্তাহ আগে অবধি এক পয়সাও দেওয়া হয়নি। চট্টগ্রামে তাঁরা প্রতিবাদ করে অনুশীলনে আসেননি। পরে কিছুটা মেটানো হয়।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ, আজ সন্ধ্যায় টসের আগে মীরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের ওয়ার্ম আপের সময় দৌড়াতে দেখা যায় রাজশাহীর পাকিস্তানি কোচ ইজাজ আহমেদকে। তাতে মনে করা হচ্ছিল, পাছে না কোচদেরই নামতে হয় খেলতে।
আজ রংপুর রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে টসের সময় দুর্বার রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ জানান, কোনও বিদেশি দলে নেই। ফলে চার-পাঁচটি পরিবর্তন হয়েছেন। বাংলাদেশেরই সব ক্রিকেটার খেলছেন।
বিসিবির নিয়ম অনুযায়ী, বিপিএলের ম্যাচে কমপক্ষে ২ বিদেশিকে খেলাতে হবে। যদিও আজকের ম্যাচে বিপিএলের টেকনিক্যাল কমিটি স্থানীয়দের নিয়ে দল গড়ার বিশেষ ছাড়পত্র দিয়েছে। আজ মাঠেই আসেননি বিদ্রোহী বিদেশি ক্রিকেটাররা। হোটেলও বদলাতে হয়েছে দুর্বার রাজশাহীকে। চট্টগ্রামেও হোটেলের ভাড়া মেটাতে সমস্যায় পড়েন দলের কর্ণধার। একই অবস্থা ঢাকাতেও। এই পরিস্থিতিতে ঢাকার হোটেল কর্তৃপক্ষ তাদের অন্য এক হোটেলে পাঠায় রাজশাহী দলকে। সেই হোটেল নাকি বন্ধ রেখে সংস্কার কাজ চলছিল।












Click it and Unblock the Notifications