মুম্বই টেস্টে ভারতের ময়াঙ্ক ভরসা, বিরাট-পূজারা আউট শূন্যে! জন্মভূমিতে বিধ্বংসী নিউজিল্যান্ডের আজাজ
মুম্বই টেস্টে ফের ব্যর্থ চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিও। টস জিতে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার। তবে দলের ৮০ রানের মাথাতেই তিনটি উইকেট হারিয়েছে ভারত। তিনটি উইকেটই পেয়েছেন মুম্বই-জাত নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল।

বৃষ্টিতে মাঠ ভিজে থাকায় এদিন খেলা শুরু হয় বেলা ১২টায়। ভারতের প্রথম উইকেটটি পড়ে ২৭.৩ ওভারে। আজাজ প্যাটেলের বলেই একবার স্টাম্প আউট হওয়া থেকে রক্ষা পান শুভমান গিল। কিন্তু জীবন পেয়েও বড় ইনিংস খেলতে পারলেন না। আজাজের ঘূর্ণিতে ঠকে রস টেলরের হাতে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন গিল। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ৭১ বলে ৪৪ করেন গিল।
Ajaz Patel on fire at Wankhede Stadium! He's picked up 3 wickets in 2 overs for 0 runs to blow the 1st session open. Pujara bowling for 0 & now Virat Kohli LBW for 0, after earlier getting Gill for 44. India 80-3. Live scoring | https://t.co/tKeqyLOL9D #INDvNZ pic.twitter.com/5L6k7depZz
— BLACKCAPS (@BLACKCAPS) December 3, 2021
এরপর ৩০তম ওভারে নিজের পরের ওভার করতে এসে ভারতের দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন আজাজই। এই ওভারের প্রথম বলেই চেতেশ্বর পূজারার বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদন ওঠে। আম্পায়ার আউট দেননি, নিউজিল্যান্ড রিভিউ নিলেও কোনও লাভ হয়নি। কিন্তু পরের বলেই এগিয়ে এসে আজাজের বলে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে বোল্ড হন পূজারা। তিনি ৫ বলে শূন্য রানে আউট হওয়ায় প্রশ্নের মুখে পড়ল তাঁর কেরিয়ার।
Another wicket for Ajaz Patel in the same over.
— ICC (@ICC) December 3, 2021
And it's the big one of Virat Kohli!#WTC23 | #INDvNZ | https://t.co/EdvFj8QtKD https://t.co/uOmoBFjGpg
অজিঙ্কা রাহানের জায়গায় দলে ফিরে বিরাট কোহলিও খাতা খুলতে পারেননি। খেললেন মাত্র চারটি বল। ৩০তম ওভারের শেষ বলে বিরাটকে লেগ বিফোর দেন আম্পায়ার অনিল চৌধুরী। রিভিউ নেন বিরাট। দেখা যায় বল প্রথমে তাঁর প্যাডে লেগে ব্যাট ছুঁয়ে ফের প্যাডে লাগে। ফলে দীর্ঘক্ষণ ফুটেজ খুঁটিয়ে দেখে তৃতীয় আম্পায়ার অনিল চৌধুরীকে তাঁর সিদ্ধান্তেই অনড় থাকার নির্দেশ দেন। যদিও এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি বিরাট। তিনি অপর আম্পায়ার নীতীন মেননের সঙ্গেও কথা বলেন। এরপর ড্রেসিংরুমে ফেরার সময় যেভাবে অসন্তোষ প্রকাশ করেন তাতে জরিমানার মুখে পড়তে হতেই পারে ভারত অধিনায়ককে। বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়ে ব্যাট দিয়ে বাউন্ডারি রোপে সজোরে আঘাতও করেন।

এরপর থেকে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন ময়াঙ্ক আগরওয়াল ও শ্রেয়স আইয়ার। ময়াঙ্ক ১১৯ বলে অর্ধশতরান পূর্ণ করে চা বিরতিতে ১২১ বলে ৫২ রানে অপরাজিত আছেন। তিনি ৬টি চার ও ২টি চার মেরেছেন। ২১ বলে ৭ রানে অপরাজিত আছেন শ্রেয়স আইয়ার। ১৫ ওভারে সাতটি মেডেন ওভার-সহ ৩০ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন আজাজ প্যাটেল। চা বিরতির আগে খেলা হলো ২ ঘণ্টা ৪০ মিনিট। ভারতের স্কোর ৩৭ ওভারে ৩ উইকেটে ১১১।
FIFTY!
— BCCI (@BCCI) December 3, 2021
A fine half-century from @mayankcricket at the Wankhede. This is his 5th in Test cricket.
Live - https://t.co/CmrJV47AeP #INDvNZ @Paytm pic.twitter.com/mhi0riFyJr
টিম সাউদি ৫টি মেডেন ওভার-সহ ১০ ওভারে ১৫ রান দিয়ে কোনও উইকেট পাননি। তবে হতাশ করেছেন কাইল জেমিসন। তিনি একটি মেডেন-সহ ৫ ওভারে ২৪ রান খরচ করেছেন। উইলিয়াম সমারভিল ৬ ওভারে ২৯ রান দিয়েছেন। রাচিন রবীন্দ্র ১ ওভারে ৫ রান খরচ করেছেন।












Click it and Unblock the Notifications