বিন্দাস পান্ডিয়া ভাইরা, একের পর এক অনুষ্ঠানে নেচে গেয়ে মঞ্চ মাতাচ্ছেন হার্দিকরা
বিরুষ্কার বিয়েতে মত্ত সকলেই। কয়েক দিনের মধ্যেই বড়ভাই কুর্নাল পান্ডিয়া বিয়ে করতে চলেছেন , তাই দুই ভাই দারুণ বিন্দাস রয়েছেন।
একে বছর গুটিগুটি পায়ে শেষ হয়ে যাচ্ছে ফলে সকলেই আনন্দে -পার্টিতেই মেতে রয়েছেন। তারওপর ২০১৭ সালে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা -র বিয়ে ডিসেম্বর মাসের সবচেয়ে বড় আলোচ্য বিষয়। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে সফর চলছিল বলে দিল্লির রিসেপশনে হাজির থাকতে পারেননি বিরাটের টিম ইন্ডিয়ার সতীর্থরা। তবে মুম্বই রিসেপশনে তাঁরা এলেন।
এদিকে কিছুদিন আগেই নিজের বিয়ের কথা ঘোষণা করেছেন হার্দিকে-র বড় ভাই। তবে বিরুষ্কার পার্টিতে যেভাবে মঞ্চ কাঁপালেন তাতে নিজের বিয়েতে আরও ধামাল মাচাবেন তা নিঃসন্দেই বলা যায়। পাঞ্জাবি বিয়েতে নাচগান ছাড়া বিয়ে হয় না। বিরুষ্কাও নিজেদের বিয়েতে নেচেছেন। আর জমিয়ে নাচলেন পান্ডিয়া ভাইরা।
Boys!❤😎
.#HardikPandya #krunalpandya pic.twitter.com/32vEJcEFh9
— Hardikpandya93_fanclub (@Harry1193_fc) December 26, 2017
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>বিরাট অনুষ্ঠান রিসেপশনে স্টেজে সামনে থেকে নাচিয়েদের লিড করছিলেন হার্দিক ও ক্রুনাল। এদিকে শুধু এই অনুষ্ঠানে গিয়েই এদিন যে নাচগান করেছেন দুই ভাই তাই নয়। এর আগে নিজের প্রাক বিবাহ অনুষ্ঠানেও জোর নাচগান করেন ক্রুনাল। সেখানেও তাঁর সঙ্গী ছিলেন তাঁর ভাই। সেই ভিডিও -য় এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Dancing shoes on!❤😍
.#pandyabrothers #HardikPandya #krunalpandya pic.twitter.com/93Lh2J4tcQ
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>বিরুষ্কার বিয়ের পরের দিনই দক্ষিণ আফ্রিকা সফরের ফ্লাইট ধরবেন হার্দিক। অথচ এদিনই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন ক্রুনাল । ফলে বড় ভাইয়ের বিয়েতে হাজির থাকা হবে না।
Click it and Unblock the Notifications